লীনা পিসি কেন বারবার ময়নার ভাগ্যে দুঃখী চরিত্র দেয়! ব্যক্তিগত জীবনে শান্তি কি ময়নার চরিত্রগুলি পাবেনা? ‘বালিঝড়ে’ ময়নার চরিত্র দেখে এমনটাই বলছে দর্শক

স্টার জলসায় আজ থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়ে’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রাশিষ রায় ও কৌশিক রায়কে। শুরুর আগেই অনেকে মনে করছে তৃণা এবং কৌশিকের জুটিকে এই ধারাবাহিকে দেখা যাবে না উল্টে নতুন জুটি ইন্দ্রাশীষ এবং তৃণা হবে নায়ক নায়িকা।
কারণ প্রমোতেই বোঝা গেছে কৌশিকের চরিত্রটি অনেকটাই ধূসর। তবে সেই সঙ্গেই ধারাবাহিকে বহু চরিত্র রয়েছে। তবে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো নায়িকার বাবা সমুদ্র সেন। যিনি হলেন একজন নামকরা নেতা। এই চরিত্রে অভিনয় করছে অভিনেতা ভরত কল। সেই সঙ্গে প্রোমোতে দেখা গেছে বেশ কিছু অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের যারা বাংলা টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ।
তাদের মধ্যে অন্যতম হলো অভিনেত্রী ময়না মুখার্জি। যাকে বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই মুহূর্তে তাকে দেখতে পাওয়া যাচ্ছে লীনা গাঙ্গুলীর লেখা আরো একটি অন্য ধারাবাহিকে যার নামে ‘এক্কাদোক্কা’। এখানে তিনি নায়ক পোখরাজের মায়ের চরিত্রে অভিনয় করছেন। সেই সঙ্গে নতুন ধারাবাহিক ‘বালিঝড়ে’ও নায়িকা ঝোরার মায়ের চরিত্রে রয়েছেন ময়না।
এর আগে তাকে দেখা গেছে ‘ধুলোকণা’য় মিনির মায়ের চরিত্রে। তবে এবার ময়নাকে কেন বারবার এত দুঃখী একটা চরিত্র দেওয়া হয় এই নিয়ে নেটিজেনরা মজা করছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,” লীনা গাঙ্গুলী ময়নার জীবনে খালি সমস্যাই রাখে।
শ্রীময়ীতে ছেলে মরে গেছে,ধুলোয় মেয়ে পাগল,এক্কায় বরের মন পুপের ওপর,বালিঝড়েও শুনছি পরিবারিক জীবনে সুখী নয়,প্রীতি মনে মনে বুড়োকে পছন্দ করে”
প্রসঙ্গত ‘বালিঝড়’ আসার আগে যতদূর জানা গেছে এই ধারাবাহিকে অভিনেত্রী প্রীতি বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর হয়তো প্রীতির চরিত্রটির জন্যই নায়িকার বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো নয়। তবে ধারাবাহিকে শুরুর আগেই দর্শকমহলে দারুণভাবে চর্চিত হতে শুরু করেছে এই গল্প। সেই সঙ্গে বেশ একটি অন্যরকম আমেজ শুরু হতে চলেছে লীনা গাঙ্গুলীর এই নতুন ধারাবাহিকে। তাই পরবর্তী দিনেই জানা যাবে নতুন এই গল্প দর্শকদের মন ঠিক কতটা জয় করতে পারল।

