স্বয়ম্ভূর মার্ডার মিষ্ট্রি নিয়েই ফিরলো জগদ্ধাত্রী! বিয়ের টুইস্ট দিয়েও পিছিয়ে গেল ফুলকি, এই সপ্তাহের টিআরপিতে রয়েছে বড় চমক

দেখতে দেখতে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা। কারণ প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবারই কোন ধারাবাহিক কত ভালো ফল করল সেই টিআরপি (TRP) তালিকাটি প্রকাশ পায়। প্রতি দর্শকই চান তাদের প্রিয় ধারাবাহিক একেবারে শীর্ষে থাকুক। চ্যানেলও বুঝতে পারে কোন ধারাবাহিককে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া যাবে এবং কোনটির বন্ধ করার সময় চলে এসেছে।

বর্তমানে যেকোন ধারাবাহিকের চ্যানেলে অনেক বেশি দিন ধরে টিকে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হল টিআরপি। একটি ধারাবাহিকের দর্শক সংখ্যা যত বেশি সেই ধারাবাহিকের টিআরপিও তত বেশি হয়। টিআরপি দেখে বোঝা যায় কত পরিমাণ দর্শক ধারাবাহিকটিকে পছন্দ করছেন বা আদৌ পছন্দ করছেন কিনা। এইবার নজর দেওয়া যাক টিআরপি তালিকায়।

প্রতিবারের মতোই এবারও নিজের জায়গায় অব্যাহত স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। ধারাবাহিকের গ্রোথ দেখে এটা স্পষ্ট যে আগামী কয়েক মাসেও তাকে তার জায়গা থেকে সরানো অসম্ভব। টিআরপিতে ৮.৭ পেয়ে প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক। চমকে দিয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। সয়ম্ভুর মৃত্যুর রহস্য জগদ্ধাত্রীকে জায়গা করে দিল টিআরপির শীর্ষে। ৭.৯ পেয়ে বেশ কয়েক সপ্তাহ পর ফুলকিকে (Phulki) টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী।

অন্যদিকে বিয়ের সপ্তাতেই পিছিয়ে পড়ল ফুলকি। শুরুর পর থেকেই চ্যানেল টপার হচ্ছিল এই ধারাবাহিক টিআরপি তালিকায় তৃতীয় স্থানে লিখে নিয়েছিল নিজের নাম। কিন্তু এই সপ্তাহে সেই স্থান হারিয়ে টিআরপিতে ৭.৭ পেয়ে তৃতীয় স্থানে নেমে এলো ফুলকি। জগদ্ধাত্রী আকর্ষণীয় প্লট অনেক বেশি নজর কাড়ছে দর্শকদের তা প্রমাণ হয়ে গেল। ফুলকি কি আবার নিজের জায়গায় ফিরে যেতে পারবে? তা সময় বলবে।

এই সপ্তাহে প্রথম পাঁচে আর নিজেকে ধরে রাখতে পারল না হরগৌরী পাইস হোটেল। ৭.১ পেয়ে আবারো চতুর্থ স্থান দখল করল নিম ফুলের মধু। বেশ কিছু সপ্তাহের পর গত সপ্তাহে নিজের স্থান হারিয়েছিল এই ধারাবাহিক। আবারো ঠিক একই জায়গায় নিম ফুলের মধু। ৬.৬ পেয়ে টিআরপি তালিকার পঞ্চম স্থান দখল করল রাঙা বউ।

Back to top button