নেশার ঘোরে রূপের কথায় সন্দেহ বাড়লো গিনির! মেঘের কথা গুলো কি এবার বিশ্বাস করবে সে নাকি নিজের সর্বনাশের পথেই এগিয়ে যাবে?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে এই ধারাবাহিকটিকে নিয়ে দর্শকমহলে সমালোচনার শেষ ছিল না। কিন্তু বর্তমানে নিজের আকর্ষণীয় প্লট এবং সুন্দর অভিনয়ের মধ্যে দিয়ে ধারাবাহিকটি মন জয় করে নিচ্ছে ভক্তদের। এই ধারাবাহিকটি মূলত দুই বোন এবং তাদের একজন পছন্দের মানুষকে ঘিরে তৈরি হয়েছে।

বর্তমানে যে গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে

এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী রূপ নামক একটি খারাপ ছেলের পাল্লায় পড়েছে নীলের বন গিনি। আর তাকে এই বিপদ থেকে সাবধান করতেই উঠে পড়ে লেগেছে মেঘ। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চাইছে না। মেঘ যে বিষয়টার ভুক্তভোগী সে যেসবটা জানে সেটা কেউ মানতে চাইছে না। আসল সত্যিটা জানতে ময়ূরীকে ডাকে মেঘের শাশুড়ি।

ময়ূরী এসে সবাইকে আরো একটু ভালো করে ভুল বোঝায়। রূপের সমস্ত খারাপ সত্তাকে চাপা দিতে একাধিক বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। আর সেগুলোকেই বোকার মত হা করে বিশ্বাস করে মেঘের শাশুড়ি। আর ভাবতে থাকে মেঘ কত বড় মিথ্যেবাদী। কথাবার্তার পরে তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে বসে বিষয়টি মেটাবে।

আজকের পর্বের বিশেষ আকর্ষণ

এরপর দেখা যায় বাড়ির সকলকে সামনে রেখে গিনির বিষয়টি নিয়ে আলোচনা চলে। সেখানে মেঘের শাশুড়ি সবাইকে বলে রূপের সঙ্গে গিনির সম্পর্ক নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আমি যা বুঝেছি তাতে রুপ ভালো ছেলে। আর ময়ূরীর কথা যদি আমি ছেড়ে দিই তাহলেও গিনি যথেষ্ট বুদ্ধিমতি, ও এমন কারো সঙ্গে জড়াবে না যে এই পরিবারের যোগ্য নয়।

সবটা মিটলে রাতে গিনির সাথে কথা হয় রূপের। রূপ গিরির সাথে কথা বলতে বলতে ড্রিংক করছিল। গিনির কিছু একটা সন্দেহ হয় রূপের কথা শুনে। তখন সে রূপকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক করছো? প্রথমে না বললেও পরে স্বীকার করে রূপ। আর খুব কায়দা করে বিষয়টাকে হ্যান্ডেল করে সে। এরপর গিনির বোনের সমস্ত সন্দেহ দূর হয়ে।

অন্যদিকে রূপ মনে মনে ভাবে ওই একটা মেয়ের জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। যদি কোনদিনও সুযোগ পাই তাহলে এমন সর্বনাশ করবো যে সারা জীবন মনে থাকবে। একদিকে ময়ূরী এবং অন্যদিকে রূপ দুজন মিলেই এখন মেঘের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। মেঘ কি পারবে সবার মুখোশ খুলে দিতে নাকি এরা দুজন মিলে একসাথে হয়ে চরম সর্বনাশের দিকে ঠেলে দেবে মেঘকে?

Back to top button