জগদ্ধাত্রীকে শেষমেশ খুন করবে উৎসব! নায়িকার মৃত্যুতেই এত তাড়াতাড়ি শেষ হতে চলেছে ধারাবাহিক, টিভির পর্দার আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র আসন্ন ট্র্যাক

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘জগদ্ধাত্রী’। কয়েক মাসের মধ্যেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে দারুণভাবে বেড়ে গেছে। সংসারিক কূটকচালি থেকে দূরে গিয়ে একেবারে ডিটেকটিভ ধর্মী একটি গল্প দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। যেটি দর্শকদের বেশ মনে ধরেছে। গল্পে দেখানো হয় নায়ক নায়িকা দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার।
সেই সঙ্গে যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন নায়ক স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব হলো বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত। যার ফলে এই মুহূর্তে জগদ্ধাত্রী তাকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সে বারবার পালিয়ে যাচ্ছে। তবে তাকে যে খুব তাড়াতাড়ি জগদ্ধাত্রী ধরে ফেলবে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে সকলের সামনে।
এরই মধ্যে উল্টোদিকে কৌশিকী মুখার্জী এবং দিব্যা সেনের মধ্যে রীতিমতো টক্কর লেগে গেছে। দিব্যা সেন যে কোন উপায়ে কৌশিকী মুখার্জির ক্ষতি করতে চাইছে। আর সেটাকেও জগদ্ধাত্রী চেষ্টা করছে কোন ভাবে আটকাতে। এই নিয়ে গল্প এখন জমজমাট মোড় নিয়ে নিয়েছে।

উল্টোদিকে কিছুদিন আগেই প্রোমোতে দেখা গেছে উৎসব জগদ্ধাত্রীকে গু’লি করবে। আর পরবর্তী পর্বে আমরা এটাই দেখতে পেতে চলেছি। প্রসঙ্গত উৎসব মেনানকে জগদ্ধাত্রীকে মারার কথা বলেছিল। আর সেই ভাবেই জগদ্ধাত্রী তাদের পিছু করতে করতে মেনান এবং উৎসবের সামনে এসে দাঁড়ায়। তখনই মেনান উৎসবের দিকে বন্দুক ছুঁড়ে দেয় এবং সে সেই বন্দুকটা ধরে জগদ্ধাত্রীর দিকে।

উল্টো দিক থেকে জগদ্ধাত্রীও উৎসবের দিকে বন্দুক তোলে। এরপরই দেখা যায় উৎসব জগদ্ধাত্রীর দিকে গু’লি চালায় এবং তার বুকে গু’লি গিয়ে লাগে। আর তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জগদ্ধাত্রী। তবে এর পরে কী হতে চলেছে সেটা এখনো কেউ জানতে পারিনি। তাহলে কি এবার ধারাবাহিকে জগদ্ধাত্রী মারা যাবে নাকি তাকে কোনোভাবেই উদ্ধার করে নেবে স্বয়ম্ভু, সেটা জানা যাবে পরবর্তী দিনে।

