শুধু বাস্তবে না, রিল লাইফেও তৃণার হিরো হচ্ছে নীল! হ্যাঁ এবার বড় পর্দায় একসাথে অভিনয় করতে দেখা যাবে স্বামী স্ত্রীকে

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃনা সাহা (Trina Shah)। বাস্তবে এনারা স্বামী স্ত্রী। এনাদের সেভাবে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তবে এইবার বড় পর্দায় একসাথে কাজ করতে চলেছেন এই তারকা দম্পতি। কিছুদিন আগেই শেষ হয়েছে তৃণা সাহা অভিনীত বালিঝড় (Bali Jhor) ধারাবাহিক। আর নীল ভট্টাচার্যের বাংলা মিডিয়াম (Bangla Medium) বর্তমানে রমরমে চলছে স্টার জলসা।

কী নতুন প্রজেক্ট করছেন তারা?

নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে এ বার দেখা যাবে বড় পর্দায়। তৃণা এর আগে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে সেগুলি ছিল ছোট খাটো পার্শ্ব চরিত্র। তবে আসন্ন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তৃণা সাহা। নীল ভট্টাচার্যকেও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে কি এখানে জুটি হিসেবেই কাজ করবেন তারা?

এখানে একটু হতাশ হতে হবে দর্শকদের। সিনেমায় একসঙ্গে কাজ করলেও জুটি হিসেবে কাজ করতে পারছেন না তারা। এখানে নীল সম্পূর্ন একটি আলাদা চরিত্রে থাকবেন যেখানে তিনি একটি ব্যান্ডের গায়ক এবং তৃণা সাহা কে দেখা যাবে সিঙ্গেল মাদারের ভূমিকায়। তৃণার কথায় গোটা সিনেমায় মাত্র একটি সিন একসাথে রয়েছে তাদের দুজনের।

সিনেমাটি সম্পর্কে সংক্ষেপে জেনে নিন

সিনেমাটির পরিচালনায় রয়েছেন সৌমজিৎ আদক। এই সিনেমায় তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য ছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেতা পরান বন্দোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, এবং একদম নবাগত অভিনেত্রী রায় দাস। সিনেমাটির নাম তিলোত্তমা। তৃণা, নীল, পরান, ঋতব্রত— এঁদের সকলের আলাদা আলাদা জীবনযুদ্ধ। তিলোত্তমা একটি অনাথ আশ্রম, যেটি চালায় পরান বন্দোপাধ্যায় অভিনীত চরিত্রটি। এই ছবিতে তৃণা এক সিঙ্গল মাদারের চরিত্রে। নীল রয়েছেন একটি মিউজিক ব্যান্ডের গায়কের চরিত্রে। ঋতব্রত ছবিতে এক জন অ্যাকাউন্ট্যান্ট, যে নিজের চাকরি জীবন নিয়ে বীতশ্রদ্ধ। ঋতব্রতর প্রেমিকার চরিত্রে রাই, সে কস্টিউম স্টাইলিস্ট।

প্রতিটি ট্র্যাক আলাদা ভাবে চললেও কোথাও এসে মিশে যায়। আর ঠিক এখানেই লুকিয়ে রয়েছে তিলোত্তমার আসল টুইস্ট। ছবি নিয়ে পরিচালকের সাথে কথা হয় এক সংবাদ মাধ্যমের জনপ্রিয় দম্পতির কাস্টিং এর বিষয়ে পরিচালক জানান, দুজনকেই আগের থেকেই চিনতেন তিনি নীলের সাথে পড়াশোনা করেছেন আর তৃণা এক সময় শর্ট ফিল্ম তৈরিতে তাকে অ্যাসিস্ট করেছে। দুজনের সাথেই বেশ ভালো সম্পর্ক রয়েছে তার।

Back to top button