দীপার সততা দেখে আবার মুগ্ধ সূর্য, সোনার মুখের দিকে তাকিয়েই সব মেনে নেবে সূর্য! আসন্ন পর্বে বড় চমক ফাঁস

বাংলার প্রতিটি ধারাবাহিক প্রেমিক দর্শকরা জানেন এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। বর্তমানে এই ধারাবাহিকেরই একছত্র আধিপত্য। প্রতিযোগিতায় এই সিরিয়ালের ধারে কাছে ঘেষতে পারে না কেউ। ধারাবাহিকের প্রতিটি সদস্য প্রত্যেকটি চরিত্র দর্শকদের খুব কাছের।
আজকের পর্বে কী ঘটতে চলেছে?
বর্তমানে এই ধারাবাহিকের প্রধান কেন্দ্র বিন্দু হচ্ছে দীপা এবং সূর্যের দুই যমজ সন্তান সোনা এবং রুপা। এ দিনের পর্বে দেখানো হয় ঠিক আগের মতোই যেমনটা প্রত্যেকদিন হয়ে থাকে ঠিক তেমনি করেই দীপাকে অপমান করছে সূর্য। কিন্তু দিপার কথাতেই সোনা নিচে নেমে এসেছে। সূর্যকে সবাই বোঝানোর চেষ্টা করলেও কিছুই বুঝতে চাইনি সে। এরপর সোনা বলে ওঠে আমি ফুলমার কথাতেই তোমায় বাবা বলে ডাকছি আর এই বাড়িতে আছি তাই ফুল মা এখানেই থাকবে।
কথা না বাড়িয়ে বিষয়টি ওখানেই থেমে যায় এরপর উর্মির জন্মদিন সেলিব্রেট করার প্ল্যান করতে থাকে বাড়ির প্রত্যেকে। সেখানেই দীপাকে সাজানোর জন্য দামি শাড়ি দামি গয়না নিয়ে আসে লাবণ্য সেনগুপ্ত। আর সেই সব দীপাকে পরিয়ে দেয় উর্মি আর পালক। বাইরে থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল সূর্য। দীপা প্রথমে সেই গয়নাগুলো পড়লেও পড়ে সবার কাছে ক্ষমা চেয়ে সেগুলো খুলে ফেলে। আর বলে আমার এসব কিছুই চাই না আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু নিয়েই খুশি থাকতে চাই।
রাগ থাকলেও দীপার প্রতি আবার মুগ্ধ সূর্য
তার এমন মনোভাব দেখে সূর্যর ভালো লাগা জন্মায় সে মনে মনে বলে দীপা এতটা অনেস্ট কি করে হতে পারে একটু আগেই যাকে রাজরানীর মতো দেখাচ্ছিল সে একটু সংকোচ না করে সব ফিরিয়ে দিল। এরপর দেখা যায় দীপা এমন করায় রূপাও তার মাকে অনুসরণ করে তাদের দেওয়া জামাটা ফিরিয়ে দেয়। আর তারপর সোনাও সেই একই কাজ করে।
সোনা বলে সে কিছু নেবে না সে সাজবে না এসব শুনতে পেয়ে ঘরের মধ্যে ঢুকে আসে সূর্য আর সোনাকে বোঝাতে থাকে এই সব কিছুই তো তার সে যদি না সাজে তাহলে বাকিরা কিভাবে থাকবে। দীপা বলে তাহলে তো আর কিছুই হবে না, সূর্য বলে, তাহলে আমিও ডাক্তারখানায় চলে যাচ্ছি, উর্মি ওদিকে জন্মদিন হবে না বলে মন খারাপ করে বসে। সবার কষ্ট দেখে শেষমেষ রাজি হয়ে যায় সোনা তারপর প্রত্যেকে আবার আনন্দে মেতে ওঠে। এইভাবে একটু একটু করে দীপার ব্যবহার তার মনোভাব দেখে কি সূর্য কাছে আসবে দীপার? এখন সেটাই দেখার বিষয়।

