দিব্যা সেনকে তুলে আনলো জগদ্ধাত্রী, অন্যদিকে কৌশিকীর উপর উৎসবকে গুম করার অভিযোগ! জ্যাস কি পারবে বাঁচাতে? দুর্ধর্ষ পর্ব ফাঁস

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে জগদ্ধাত্রী (Jagadhatri)। বর্তমানের টিআরপিতে (TRP) এক থেকে পাঁচের মধ্যেই থাকে এই ধারাবাহিক, কিন্তু কিছু মাস আগে পর্যন্তও স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকে অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াইয়ে নেমেছিল এই মেগা সিরিয়াল। কিন্তু হঠাৎই এক থেকে তৃতীয় স্থানে (Third Position) নেমে আসে জগদ্ধাত্রী (Jagadjatri)। তবে ভক্তদের ধারণা জগধাত্রীর আকর্ষণীয় প্লট পুনরায় তাকে তার জায়গা ফিরিয়ে দেবে।
আজকের পর্বে কী ঘটতে চলেছে জগদ্ধাত্রীতে?
এ দিনের পর্বে দেখা যায় সাধু দা অর্থাৎ জগধাত্রীর সিনিয়র এসে বলে কোন এক জায়গায় জোড়া খুন হয়েছে এবং সেখানেই তদন্তে যেতে হবে জগদ্ধাত্রীকে। কিন্তু জগদ্ধাত্রী বলে এই মুহূর্তে সে ভীষণভাবে স্বয়ম্ভুর কেসটা নিয়ে ব্যস্ত এই মুহূর্তে তাকে যেন দয়া করে অন্য কোন কেসে না জড়ানো হয়। তখন সাধু দা বলে কিন্তু এই কেসের দায়িত্ব বাগচীর এরকম করলে তো চলবে না।
তখন জগদ্ধাত্রী সাধুদার কাছে রিকোয়েস্ট করে একবার যেন তাকে দিব্যা সেনকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয়। অনেক বলার পর রাজি হয়ে যায় সাধু দা। অন্য একটা কেসের নাম করে দিব্যা সেনকে তুলে আনা হয়। তখন জগদ্ধাত্রী কথায় কথায় ডিব্বা সেনকে বিয়ে হয়েছে কিনা স্বামী কোথায়? এই সমস্ত নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলার পর দিব্যা চলে যায় আর জগদ্ধাত্রী বলে দিব্যা সেনের ফোন ট্র্যাক করার কথা।
সে আরো বলে দিব্যা সেন তুষার তলাপাত্রর সাথে কথা বলতে পারে। দিব্যার ফোন ট্র্যাক করে দেখা গেল জগদ্ধাত্রীর কথা ১০০% সত্যি। সাধুদা জগদ্ধাত্রী কি করতে চাইছে সে বিষয়ে জিজ্ঞাসা করলে জগদ্ধাত্রী বলে অনেক কিছুই বুঝতে পারছি একটু সময় দাও সবটা সামনে আসবে। অন্যদিকে মেহেন্দি, বৈদেহী সহ পরিবারের কয়েকজন চলে আসে থানায়। তারা বলে উৎসবকে অনেক ক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কৌশিকীকে কী করে বাঁচাবে জগদ্ধাত্রী?
সেই জন্যই মিসিং ডায়েরি লেখাতে তাদের থানায় আসা। বাগচী সেই সময় মেহেন্দিকে বলে আপনি তো এখন পরিবারের কর্ত্রী তাই না? আর কৌশিকীর চেয়ারটাও তো আপনি দখল করে রয়েছেন? সেই রাগে কৌশিকী উৎসবের কোন ক্ষতি করেনি তো? তখন মেহেন্দি বলে এই কথাটা তো আমার আগে মাথায় আসেনি। আড়াল থেকে দাঁড়িয়ে সবই শুনছিল জগদ্ধাত্রী বাড়ির সকলে কৌশিকীকে নিয়ে এমন টানা হেঁচড়া করছে দেখে মনে মনে ভীষণ রেগে যায় সে। জগদ্ধাত্রী কি পারবে কৌশিকীকে এই অপবাদ থেকে রক্ষা করতে এবং স্বয়ম্ভুকে কে বা কারা খুন করতে চেয়েছিল সেই রহস্যের সমাধান করতে?

