মাতাল অবস্থায় শেষমেষ বিয়ের পিঁড়িতে বসানো হল কনেকে! টিআরপির লোভে বিয়ের মতো পবিত্র সম্পর্ককে নিয়ে ছেলেখেলা! ‘বাংলা মিডিয়ামে’র গল্প দেখে ক্ষেপে গেল দর্শক,

আবার একবার বিয়ে নিয়ে চরম কটাক্ষের শিকার বাংলা ধারাবাহিক। এর আগে বহুবার বিয়ে নিয়ে ছেলেখেলা করা নিয়ে দর্শকদের মধ্যে থেকে নানা রকম কটাক্ষ এবং সমালোচনা হয়েছে। এবার আরো একবার কাঠগড়ায় তোলা হল বাংলা ধারাবাহিককে। এবার সমালোচনার ঝড় উঠেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ নিয়ে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা নীল ভট্টাচার্যকে। তাদের জুটি আগে থেকেই দর্শকদের কাছে দারুন পরিমাণে জনপ্রিয় ছিল। আর এই ধারাবাহিকেও আসার পর থেকে অনেক ভালোবাসা দিয়েছে দর্শক। কিন্তু এবার নায়ক নায়িকার বিয়েকে কেন্দ্র করে উঠলো হাসির রোল নেট দুনিয়ায়।

এতদিন ধরে বাংলার দর্শকরা নানা অদ্ভুত প্রকারের বিয়ে দেখেছে কখনো উড়ন্ত সিঁদুর কখনো উড়ন্ত মালা। তবে এবারে ম’দ্য’পান করিয়ে বিয়েতে বসানো হলো বিয়ের কনেকে। যা দেখার পরেই দর্শকরা রীতিমতো সমালোচনা করছে বাংলা ধারাবাহিকের। তাদের কথায় বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করাকে রীতিমত কটাক্ষ এবং ছেলেখেলার পর্যায়ে নামিয়ে এনেছে বাংলা মিডিয়ামের গল্প।

প্রসঙ্গত এর আগেও দর্শকরা অনেকেই বলেছে বাংলা ধারাবাহিকে মতের মিলে বিয়ে হওয়া খুবই অদ্ভুত ব্যাপার। এখানে সব সময় নাটকীয় ঘটনা না হলে বিয়ে হতে পারে না! কিন্তু বাড়ির লোকের প্ররোচনায় মা’তা’ল অবস্থায় বিয়ে যেন একটু বাড়াবাড়ি দেখিয়ে ফেলেছে! বাংলা মিডিয়ামে বাড়ির বড়রা উদ্দেশ্য সাধনের জন্য কাউকে ম’দ খাইয়ে বিয়ের পিঁড়িতে বসাতে পারে এ যেন ভাবতেই পারছে না নেটিজেনরা।

তবে অনেকেই এই পর্ব টিভির পর্দায় সম্প্রচার হওয়ার পরে মজা করে বলেছে ‘যাক অন্তত শেষমেষ বিয়েটা তো হল’। তবে এখন বাংলা টেলিভিশনের গল্প শুধু এখানেই থেমে নেই। বর্তমানে বাংলা ধারাবাহিকে দেখানো হয় সলোগামি বিয়েও। এরই মধ্যে দুই জনপ্রিয় ধারাবাহিকে দেখানো হয়েছে নায়িকারা নিজেই নিজের মাথায় সিঁদুর পরিয়েছে। যা নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মাধ্যমে। এবার আরো একবার বাংলা ধারাবাহিক নিয়ে ট্রোল শুরু হল দর্শকমহলে।

Back to top button