নায়িকা বলে মহৎ হতেই হবে! গিনি রূপের মধ্যে সকলে ঢুকতে বারণ করলেও মাতব্বরি করছে মেঘ, এবার নতুন করে সমস্যা ডাকবে বলছে দর্শক

জি বাংলার (Zee Bangla) একটি অতি চর্চিত এবং সমালোচিত ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি শুরুতে ইচ্ছে নদীর (Ichhe Nodi) কপি হিসেবে বেশ সমালোচিত হয়। পরবর্তীতে নিজের আকর্ষণীয় এবং নতুন প্লটের মাধ্যমে দর্শকদের সেই ভুল ধারণা ভেঙ্গে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের প্রধান এবং আকর্ষণীয় চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করে মেঘ। ধারাবাহিকটি দুই বোন এবং তাদের একজন পছন্দের মানুষকে ঘিরে আবর্তিত হয়েছে। বড় দিদি হিসেবে ময়ূরী একেবারেই অসফল। জীবন নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে সেই বোনকে এসে চোখে দেখতে পারে না। সর্বক্ষণ কিভাবে তার ক্ষতি করবে সেই চেষ্টাই করতে থাকে।
এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী একজন জোচ্চোর লম্পট এর সঙ্গে প্রেম করছে গিনি। যে ছেলেটির সঙ্গে সে প্রেম করছে অর্থাৎ রূপঙ্কর সান্যাল, তাকে খুব ভালো করে চেনে মেঘ। বিষয়টি জানার সাথে সাথেই গিনিকে সাবধান করতে যায় মেঘ কিন্তু পরিবর্তে অপমানিত হয়। নীল বারবার বারণ করে গিনির ব্যাপারে যেন সে নাক না গলায়। শুধু তাই নয় বাড়ির প্রত্যেকে তাকে তাদের কোন বিষয়ে না গলাতে বারণ করে। কিন্তু মেঘ সেই কথা শোনে না। সে বারবার চেষ্টা করে গিনিকে সত্যিটা বোঝানোর।
এখানে ভীষণভাবে চটে যায় দর্শকরা। যারা বুঝতে চায় না এবং কখনোই বুঝবে না তাদের শুধু শুধু বুঝিয়ে কোন লাভ নেই এই সহজ বিষয়টাই ঢুকছে না মেঘের মাথায়। সে বারবার গিনিকে সাবধান করতে গিয়ে নিজে অপমানিত হচ্ছে নিজের স্বামীকে অপমানিত করছে। তার এই আগ বাড়িয়ে উপকার করার জন্য বাড়ির প্রত্যেকের কাছে ভালো হওয়া তো দূরে থাক উপরন্ত মিথ্যাবাদী প্রমাণিত হচ্ছে বারংবার। এই সবকিছুর জন্য মেঘকেই দায়ী করছে দর্শকরা।
সবার কাছে ভালো হতে গিয়ে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে মেঘ। দর্শকদের মতে মেঘের উচিত গিনিকে নিজের মতন ছেড়ে দেওয়া। সে যখন নিজে বিপদে পড়বে তখন সবটা আপনা আপনিই বুঝে যাবে। কারণ কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। কিন্তু মেঘকে ভালো হতেই হবে, তাই বারবার লাথি ঝাটা খাওয়ার পরেও সেই গিনির বিষয়ে মাথা ঘামাচ্ছে সে। মেঘের এমন আচরণ একদমই পছন্দ করছেন না দর্শকরা। এর আগে খারাপ হবে জানা সত্বেও নিজের দিদিকে সমস্ত বিষয়ে জড়িয়ে ছিল মেঘ। এইবারেও ঠিক তেমনটাই করছে সে।

