স্বয়ম্ভুর মৃত্যু নিয়ে আবার জট, দিব্যা সেনের ভাড়া করা গুন্ডা নয় অন্য কেউ মেরেছে স্বয়ম্ভুকে, উৎসব, মেহেন্দি নাকি বৈদেহী কে এই শত্রু?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হচ্ছে জগদ্ধাত্রী (Jagadhatri)। ধারাবাহিক ( Bengali Serial) প্রধান আকর্ষণ হল নায়ক এবং নায়িকা। এখানে অন্যান্য সিরিয়ালের মতন নায়িকা সারাক্ষণ চোখের জল ফেলে না। এখানে নায়িকা রীতিমতো অ্যাকশন কুইন। তাই ৮ থেকে ৮০ সকলের পছন্দের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)।
আজকের পর্বে কী দেখিয়েছে?
সম্প্রতি প্রকাশিত হওয়া প্রোমো দেখে দর্শকরা বুঝেই গিয়েছেন স্বয়ম্ভু মারা যায়নি। তবে ধারাবাহিকের এই দিনের পর্বে উঠে এলো এক নতুন মোর। একটার রহস্য শেষ হতেই শুরু হল নতুন রহস্য উন্মোচনের যাত্রা। কি সেই রহস্য সেটাই জানাতে চলেছি এই প্রতিবেদনে। এ দিনের পর্বে শুরুতেই দেখানো হয় স্বয়ম্ভুর দেহের পোস্টমর্টেম হবে শুনে কান্নায় ভেঙে পড়েছেন রাজনাথ। বেঁচে থাকতে কেউ তাকে ছেলে হিসেবে মেনে নেয়নি। বাড়ির প্রতিটি সদস্য তাকে অবহেলা করেছে। তাই আজ অনুতপ্ত প্রত্যেকে।
রাজনাথের ভাই তার মেয়ে সবাই কষ্ট পাচ্ছে স্বয়ম্ভুর জন্য। পুরো পরিবার এখন চরম দুর্দশায় নিমজ্জিত হয়েছে। একদিকে স্বয়ম্ভুর না থাকা আর অন্যদিকে কৌশিকীর চেয়ার দখল হয়ে যাওয়া। এই দুটো ঘটনার জন্যই আফসোস করছে সবাই। রাজনাথের ভাই কৌশিকীর চেয়ার দখল হয়ে যাওয়া নিয়ে যথেষ্ট অনুতপ্ত। শুধুমাত্র সেই নয় তার মেয়েও যে ভুল মানুষকে বিয়ে করেছে সেটাও সে হারে হারে টের পাচ্ছে।
অন্যদিকে দেখানো হয় জামাল অর্থাৎ স্বয়ম্ভুকে যে শুট করেছে তার ডেরার খুব চালাচ্ছে জগদ্ধাত্রী। এক পুলিশ অফিসার সেই ডেরার খোঁজ এনে দেয় তাকে। তখন জগদ্ধাত্রী উৎসবকে বলে “তুমি শেষ, আমি কোন কিছুর ঋণ রাখি না সেটা অর্থ হোক বা বুলেট ঠিক শোধ করবো”। ডেরায় গিয়ে জামালের দেখা মেলেনি তবে তার সাথে আরো দুই সাগরেদ ছিল তাদের খোঁজ মেলে। যে রাইফেলটা দিয়ে স্বয়ম্ভুকে শুট করা হয় সেটা খুঁজে পায় তারা।
নতুন মোড় স্বয়ম্ভুর ওপর আক্রমণে,
জগদ্ধাত্রী সেটাকে নিয়ে একজনের কাছে যায় এবং ফিরে এসে বলে এটা দিয়ে স্বয়ম্ভুকে শুট করা হয়নি। আর তারপরেই বেরিয়ে আসে নতুন তথ্য। জামাল লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। তার মানে তার পেছন থেকে অন্য কেউ গুলি করেছে স্বয়ম্ভুকে। কথাটা সঙ্গে সঙ্গে কৌশিকীকে ফোন করে জানায় সে। তারপর জগদ্ধাত্রী কোর্ট চত্বরে উদ্দেশ্যে রওনা দেয় যেখানে সরম্ভুকে গুলি করা হয়েছিল। সে বলে চিরুনি তল্লাশি চালিয়ে হলেও বুলেট টা ঠিক খুঁজে বার করবে।

