মিঠাইয়ের ‘শ্রীতমা’ এবার মুখ্য চরিত্রে, অভিনেত্রী দিয়া মুখার্জির বিপরীতে রয়েছে পরিচিত মুখ, খবর সামনে আসতেই খুশি ভক্তরা

বহুদিন হলো শেষ হয়েছে মিঠাই(Mithai)। জি বাংলার সম্প্রসারিত ধারাবাহিক গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন গ্রাহী ধারাবাহিক ছিল এটি। এই ধারাবাহিক যে পরিমাণ দর্শকদের ভালবাসা পেয়েছে, আজ পর্যন্ত কোন ধারাবাহিক মানুষের এত পছন্দের হয়ে উঠতে পারেনি। ধারাবাহিকের প্রতিটি সদস্যই দর্শকদের ছিল খুব কাছের।

মিঠাইতে শ্রীতমার চরিত্রে অগাধ ভালোবাসা পেয়েছে দিয়া

ধারাবাহিক শেষ হওয়ার কথা শুনতেই মুখ ভার হয়ে গিয়েছিল দর্শকদের। যেদিন মিঠাইয়ের শেষ শুটিং হয় সেই দিন শুটিং ফ্লোরে নেমেছিল মানুষের ঢল। দেশ-বিদেশ থেকে একাধিক ভক্তরা এসেছিলেন তাদের প্রিয় তারকাদের ভালোবাসা দিতে। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেই এই ধারাবাহিকের কলাকুশলীদের কোন প্রজেক্টের আবার নতুন ভাবে দেখতে পাওয়া যাবে সেই নিয়েই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

মিঠাইয়ের কলাকুশলীরা কে কোন কাজে ফিরেছেন?

ইতিমধ্যেই ধারাবাহিকের বেশ কিছু চরিত্র অন্যান্য ধারাবাহিক চলচ্চিত্রে কাজ করা শুরু করে দিয়েছে। যেমন রাজীব কুমারকে দেখা যাচ্ছে সন্ধ্যা তারায়। নন্দাকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। নিপা এবং রুদ্র যথাক্রমে তুমি যে আমার মা এবং ইচ্ছে পুতুল ধারাবাহিকে কাম ব্যাক করেছেন। অন্যদিকে মিঠাই খুব তাড়াতাড়ি পা দিতে চলেছেন বড় পর্দায়।

কী কাজ করতে চলেছেন দিয়া?

এইবার নতুন প্রজেক্টে নামতে চলেছে শ্রীতমাও। অর্থাৎ দিয়া মুখার্জি। কোন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে তাকে? তার বিপরীতে থাকবে কোন জনপ্রিয় নায়ক? কোন চ্যানেলে কবে থেকে সম্প্রচারিত হবে সেটি, এই সব কিছু নিয়ে কৌতূহহলে ফেটে পড়ছেন ভক্তরা। খুব তাড়াতাড়ি প্রধান চরিত্রে দেখা মিলতে চলেছে দিয়ার।

তবে কোন ধারাবাহিকে নয়। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে চলেছেন তিনি। এইবার একটু একঘেয়েমি কাটাতে চান অভিনেত্রী। তাই ধারাবাহিক ছেড়ে এবার একটু অন্যরকম কাজে মাতলেন দিয়া। দিয়ার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় মডেল সৌভিক দাসকে। অভিষেক চৌধুরীর পরিচালনায় ভালোবাসার ১০০ টি উপায় গানের ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছেন দিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

Back to top button