অবশেষে জানা গেল কেন মৌকে বিয়ে করতে বাধ্য হল নির্ঝর? ফাঁস হলো সেই বিশেষ শর্ত! টিভির পর্দায় আসার আগেই ধারাবাহিকের আসন্ন ট্র্যাক ফাঁস

স্টার জলসায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক যার নাম ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে সেই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গাঙ্গুলী। শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিকের গল্প দর্শকদের দারুন ভাবে পছন্দ হয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে রীতিমতো প্রশংসার বন্যা হয়েছে মেয়েবেলা নিয়ে। অসাধারণ সুন্দর গল্পের সঙ্গে সাবলীল প্রত্যেকটি অভিনেতা-অভিনেত্রীর অভিনয় যা নিয়ে রীতিমতো মুগ্ধ দর্শক।

সেই সঙ্গে গল্পে দেখানো হচ্ছে মিত্র পরিবার এই মুহূর্তে খুব বড় একটি সমস্যার মধ্যে পড়েছে। মিত্র বাড়ির ছেলে নির্ঝর যে এই ধারাবাহিকের নায়ক তার সাইটে রেলিং ভেঙে ২ কর্মী পড়ে গিয়েছে এবং যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আর এই দুর্ঘটনাটা জেনে বুঝে ঘটিয়েছে সেখানকার স্থানীয় একটি ক্লাব। কারন কিছুদিন আগেই তাদের সঙ্গে টাকা দেওয়া নিয়ে নির্ঝরের একটা সমস্যা তৈরি হয়েছিল।

এই ঘটনার পর যখন নির্ঝরের বাড়ির লোকসহ সকলে সমাধান খুঁজছিল তখনই ভাই ভাই সংঘের লোক এসে তাকে শাসিয়ে গেছে এবং ২৪ ঘন্টার মধ্যে ২ কোটি টাকা তাদেরকে দিতে বলেছে। আর যদি তারা সেই টাকাটা না দিতে পারে তাহলে সেই দুই কর্মীর চিকিৎসা হবে না এবং তারা বিনা চিকিৎসায় মারা যাবে। আর তারপরেই নির্ঝরকে পুলিশে ধরে নিয়ে যাবে।

Meyebela - Disney+ Hotstar
অনেক চেষ্টা করেও মিত্র পরিবার দু কোটি টাকা জোগাড় করতে পারেনি। বাড়ির প্রত্যেকটা মানুষ নির্ঝরের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও একটা মধ্যবিত্ত পরিবারে ২৪ ঘন্টার মধ্যে ২ কোটি টাকা জোগাড় করা অসম্ভব ব্যাপার। যার ফলে সম্প্রতি দেখা গেছে নির্ঝর আত্মহত্যার চেষ্টা করছিল আর সেখান থেকে তাকে বাঁচায় মৌ। কিন্তু এরপরেও দর্শকের মনের মধ্যে একটি প্রশ্ন উদয় হয়েছে এই ধারাবাহিকের প্রোমো দেখে।

Meyebela - Watch Episode 2 - Mou Has a Bad Day on Disney+ Hotstar
যেখানে দেখা গেছে নির্ঝরের মা তার বাবাকে বলছে যে তুমি টাকার জন্য ছেলেকে বিক্রি করে দিতে পারো না। কিন্তু তার বাবা বলে যে মিত্র বাড়ির সম্মান এবং নির্ঝরের প্রাণ বাঁচানোর জন্য নির্ঝরকে মৌকে বিয়ে করতে হবে। এরপরই নির্ঝর বলে যদি মৌ তাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে সে বিয়ে করবে। কিন্তু দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন উঠছিল বা তাদের কৌতুহল বার ছিল এটা জানার জন্য যে মৌ এত টাকা কোথায় পাবে? আর এত ভালো মেয়ে হওয়া সত্ত্বেও সে তার টাকা নেওয়ার জন্য নির্ঝরকে বিয়ে করার শর্তই বা কেন দেবে?

এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। যতদূর শোনা যাচ্ছে মৌয়ের মেসো নির্ঝরের ঠাম্মিকে বলে যে তার কাছে পুরো বাড়িটাকে বিক্রি করে দিতে। কিন্তু ঠাম্মি বলে যে সে বাড়ি বিক্রি করতে রাজি তবে শুধু একতলাটা। মৌএর মেসো তাতে রাজি হয় কিন্তু তার সঙ্গে সে একটি শর্ত দেয়। সে বলে মৌ এর সাথে ডোডোর বিয়ে দিলে তবেই সে টাকা দেবে। আর এই শর্তেই ঠাম্মি রাজি হয়ে যায়। তবে পুরোটাই এখনো ভক্তদের মধ্যে থেকে শোনা যাচ্ছে। তবে পরবর্তী দিনে ধারাবাহিকে এমনটা হয় কিনা সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এই ধারাবাহিকের ভক্তরা।

Back to top button