ময়ূরীর বুদ্ধিতে রূপের সাথে মেঘের সম্পর্ক নিয়ে বদনাম করলো গিনি! নীল কি আবার মেঘকে ভুল বুঝবে নাকি নিজের বোনকে শিক্ষা দেবে?

বর্তমানে একটু একটু করে জনপ্রিয়তা পাচ্ছে একসময়ের অতি চর্চিত একটি ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। ধারাবাহিকের মেইন গল্প দুই বোন এবং তাদের ভালবাসার একজন মানুষকে ঘিরে। বড় দিদি ময়ূরী কোন মূল্য নেই মেঘের সুখ শান্তি তার আনন্দ সহ্য করতে পারে না। তাই প্রতিনিয়ত চেষ্টা করে যায় তাকে আর পাঁচটা মানুষের কাছে ছোট করার খারাপ প্রমাণিত করার। কিন্তু বারবারই তার চাল অসফল থেকে যায়।

কিছুদিন আগেই হানিমুন যাওয়া নিয়ে মেঘ এবং নীলের মাঝে এক বড়সড়ো ফাটল তৈরি করেছিল ময়ূরী। সেসব মিটলেও আবার নতুন এক পরিকল্পনায় লিপ্ত হয় সে। বর্তমানে চলছে গিনির ট্র্যাক। রূপঙ্কর সান্যাল নামে একটি ছেলেকে ভালবাসে গিনি। কিছুদিন ধরেই তার সাথে ঘুরতে যাওয়া ক্লাবে যাওয়া ইত্যাদি করছে সে।

মেঘ জানতে পারে রুপঙ্কর সান্যাল এর সাথে সম্পর্কে জড়িয়েছে তার ননদ। মেঘ খুব ভালোমতো করে জানে রূপঙ্কর ছেলেটা একদম ভালো নয় একসময় সে মেঘের পিছনেও পড়েছিল। বড়লোক বাড়ির মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের ফায়দা মিটিয়ে তাদের ডিচ করে এই রূপ। সবটা জেনে চুপ থাকতে পারিনি মেঘ বারবার বুঝিয়েছে গিনিকে। কিন্তু উল্টে গিনি তার গায়ে হাত অব্দি তুলতে গিয়েছে। বাড়ির সকলে বিষয়টি জানলে রূপকে একদিন বাড়িতে আনতে বলে। গিনি মনে মনে প্রতিজ্ঞা করে মেঘের চরম সর্বনাশ করে ছাড়বে।

এরপরই দেখা যায় ময়ূরীর সাথে কথা বলছে গিনি। ময়ূরীক এসে সবটা বলে। গিনি ময়ূরীকে জানায় তাদের পাড়ার রুপংকরের সাথে প্রেম করছে সে আর সেটাই সহ্য করতে পারছে না মেঘ। তখন ময়ূরী গিনিকে বলে এক সময়ে রূপের পেছনে মেঘ ভীষণভাবে পড়েছিল। কিন্তু রুপ ওকে পাত্তা দিত না তাই হয়তো আজ তোমাদের দেখে সহ্য করতে পারছে না ও। ময়ূরী কিন্তু সবটা জানতো, কিন্তু ইচ্ছে করে মেঘকে শায়েস্তা করতে মেঘের গায়ে কাদা ছিটালো সে।

গিনিও পেয়ে গেল মেঘের ছোট করার নতুন অস্ত্র। সে মেঘকে বলে এতদিন আমাকে অনেক বড় বড় কথা বলছিলে কিন্তু আসল সত্যিটাই তো লুকিয়ে গিয়েছো তুমি। রূপঙ্করকে তো তুমি পাগলের মতো ভালোবাসতে একসময়, আমি জানতে পেরেছি তুমি ওর পিছনে হাত ধুয়ে পড়েছিলে। এই কথাটা দাদাভাই জানে? নিজে এরকম হয়ে আবার আমাকে বলতে আসছো? তোমার সমস্ত সত্যি জেনে গিয়েছি আমি। উপর থেকে সবটাই শোনে নীল। ময়ূরীকে আরো একবার তার কাজে সফল করে মেঘকে কি আবার ভুল বুঝবে নীল? নাকি এইবার মেঘের পাশে এসেই দাঁড়াবে সে?

Back to top button