আঙুল কেটে দুই টুকরো! বাড়িতেই রক্তারক্তি কাণ্ড, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় অভিনেত্রীকে

টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা পাওয়ার জন্য যে জিনিসগুলি অত্যন্ত প্রয়োজনীয় তার মধ্যে একটি হলো সৌন্দর্য। যার জন্য একাধিক অভিনেতা-অভিনেত্রীদের অস্ত্র পাচার করতে দেখা গিয়ে থাকে। গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য অভিনেত্রীদের শরীরচর্চার মধ্যে থাকতেই হয়। কিন্তু এই শরীরচর্চা করতে গিয়েই বিপাকে পড়লেন অভিনেত্রী অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। হাসপাতালে ছুটতে হয় তাঁকে। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা?
আর এইবার ব্যায়াম করতে গিয়েই অঘটন। এক মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী। পা পিছলে পড়ে গিয়ে সজোড়ে ধাক্কা খেলেন কাচে। একেবারে রক্তারক্তি কাণ্ড। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল আর তার মধ্যেই একটি কাঁচ ঢুকে আঙুল এফোঁড়-ওফোঁড় করে দেয়। শেষমেশ হাসপাতালে অস্ত্রোপচার করাতে হল এই জনপ্রিয় অভিনেত্রীকে।
এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অরুণিমা ঘোষ জানান যে অন্যান্য দিনের মতো শরীরচর্চা করছিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। নিজের বাড়ির বারান্দাতেই শরীরচর্চা করছিলেন তিনি। অভিনেত্রীর হাতে ছিল ভারী ডাম্বল। আচমকাই পা পিছলে কাচের ওপর পড়ে যান তিনি। নিমেষে কাচ ভেঙে টুকরো টুকরো। একটি টুকরো অরুণিমার বাঁ হাতের অনামিকা ভেদ করে বেরিয়ে যায়।
অরুণিমা জানিয়েছেন যে তাঁর আঙুল আধখানা হয়ে ঝুলছিল। রক্ত থামার নামই নিচ্ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান সাধারণ সেলাই নয়, রীতিমতো অস্ত্রোপচার করতে হবে। করিয়েও নিলেন তবে অরুণিমার চোখে-মুখে কোনও আঘাত লাগেনি। অভিনেত্রী জানান যে বারোটি সেলাই পড়েছে। মোজা পরে শরীরচর্চা করছিলেন বলেই পিছলে যান এবং মাটিতে পড়ে গিয়ে আঘাত পান। আর কখনও এমন ভুল করবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী।
![]()
বাংলা নববর্ষে মুক্তি পেয়েছে অরুণিমার ছবি ‘কীর্তন’। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় গৌরব চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, একটা সময় ছোটপর্দায় অন্যতম হাইয়েস্ট পেইড অভিনেত্রী ছিলেন অরুণিমা ঘোষ। এরপর ধীরে ধীরে রুপোলি পর্দায় কাজ শুরু করেন। গত কয়েক বছরে সেভাবে কাজের জগতে দেখা যায়নি অরুণিমাকে।

