কালো শাড়িতে স্টাইলিস লুকে ঝড় তুললেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী! বলুন তো দেখে সৌন্দর্যের দৌড়ে কে এগিয়ে দীপা নাকি মিঠাই?

বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে এক নম্বর জায়গা হারালে ‘সূদীপা’ জুটিকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। বেঙ্গল টপারের তকমা হাতছাড়া হলেও চ্যানেল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হিসাবে গত কয়েক মাসে বাঙালি দর্শকদের মনে জাগয়া করে নিয়েছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে স্বস্তিকা। ‘সরস্বতীর প্রেম’ সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু, যদিও দীপা হিসাবেই তাঁর পরিচিতি গোটা বাংলায়। ‘অনুরাগের ছোঁয়া’ স্বস্তিকার কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। এখন প্রায় প্রতি ঘরে ঘরে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে বাংলা টেলিভিশনে গত তিনবছর ধরে ঝড় তুলেছিল ‘মিঠাই’ সিরিয়াল। এই সিরিয়ালের নাম ভূমিকায় থাকা সৌমিতৃষা কুণ্ডু রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। একেবারে ঘরের মেয়ে উঠেছিলেন মিঠাই তথা সৌমিতৃষা। মিঠাই শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। মিঠাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌমিতৃষা দেবের নায়িকা হওয়ার সুযোগও পেয়ে গিয়েছেন। এত অল্প বয়সে সৌমিতৃষার সাফল্য সত্যি ঈর্ষা করার মতো।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সৌমিতৃষাকে সকলে চিনেছেন ‘মিঠাই’ নামেই। এই চরিত্রের জেরেই আকাশ ছুঁয়েছে তাঁর জনপ্রিয়তা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। বড় পর্দায় অভিনয় করবেন তিনি। অভিজি‍ৎ সেন পরিচালিত ‘প্রধান’-এ দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর এখন কিছুদিনের বিরতিতে রয়েছেন অভিনেত্রী। এরপর জোর কদমে সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে।

তবে আজ হঠাৎ এই দুই অভিনেত্রীকে নিয়ে কথা উঠছে কেন? কথা উঠছে কারণ সৌন্দর্যে একে অপরকে মাত দিচ্ছেন এই দুই অভিনেত্রী। কাকে ছেড়ে কাকে দেখবে ঠিক করতে পারছেন না দর্শক। কালো শাড়িতে দুই অভিনেত্রীকেই লাগছে অপরূপা। ভক্তদের মতে এরা দুজনই ২ চ্যানেলের রত্ন। এই লুকে কোন অভিনেত্রী সেরা, সেটা বিচারের দায়িত্ব দেওয়া হল দর্শকদের…

Back to top button