বেঁচে আছে স্বয়ম্ভু! মেহেন্দি কে বোকা বানিয়ে চেয়ারে বসলো দিব্যা! জগদ্ধাত্রী কৌশিকীর চালে ফাঁসলো উৎসব, দেখে নিন আজকের টানটান পর্ব

জি বাংলায় এই মুহূর্তে যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয় তাদের মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী। বর্তমানে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। শুরু থেকেই সবার মন জয় করে নিয়েছিল জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের গল্প অন্য সমস্ত ধারাবাহিকের চেয়ে বেশ আধুনিক এবং মনোগ্রাহী।
বর্তমানে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে স্বয়ম্ভুর মৃত্যুর ঘটনা। কিন্তু আদৌ কি মারা গিয়েছে স্বয়ম্ভু? একটু মাথা খাটিয়ে ভাবলে বোঝা যাবে আসল সত্যিটা কি। স্বয়ম্ভুর মারা যাওয়ার পরেও এতটা শক্ত কি করে রয়েছে জগদ্ধাত্রী? একটু হলেও তো তার ভেঙে পড়া উচিত! এবার খুব তাড়াতাড়ি এই মৃত্যু রহস্যের অবসান ঘটতে চলেছে। স্বয়ম্ভু কি আদৌ মারা গিয়েছে নাকি সবটাই জগদ্ধাত্রী আর কৌশিকীর প্ল্যান জানা যাবে এই পর্বে।
এই পর্বে একটি ছোট্ট অংশে জগদ্ধাত্রী এবং কৌশিকির কথোপকথন স্বয়ম্ভুর বেঁচে থাকার প্রমাণ দেয়। একটা অন্ধকার ঘরে চুপ করে বসে থাকে জগদ্ধাত্রী। তাকে এমন ভাবে বসে থাকতে দেখে কৌশিকী বলে ভেঙ্গে পড়ো না। তখন জগদ্ধাত্রী বলে আমি এটা করতে বাধ্য হয়েছি, স্বয়ম্ভু যদি নিজের ফ্যামিলির উপর এতটা নির্ভরশীল না হয়ে পড়তো… এরপর কৌশিকী তাকে থামিয়ে দিয়ে বলে এসব কথা থাক আমি জানি তুমি ঠিক পারবে। কী বলতে চাইছিল জগদ্ধাত্রী?
অন্যদিকে দিব্যা সেনের চেয়ারে বসেছিল জগদ্ধাত্রী। উল্টো দিক থেকে দেখে উৎসব ভেবেছিল দিব্যা সেন বসে আছে, তখন একাধিক কথা দিব্যা ভেবে জগদ্ধাত্রীকে বলে দেয় উৎসব। এরপর জগদ্ধাত্রী সামনে ঘুরতেই অবাক হয়ে যায় সে। এরপর কথা কাটাকাটি শুরু হয় আর তারপর আসল রূপে আসে য্যাস সান্যাল। উৎসবের মাথায় রিভলভার ঠিকই বলে তোমাকে কাস্টারিতে নিলাম।
আর অন্যদিকে বেমালম বোকা বনে যায় মেহেন্দি। অনেক বড় বড় কথা বলে কৌশিকী সেনকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় আর বলে দেয় কোনদিনও আসতে হবে না। গর্বের সাথে এই কথা উৎসবকে ফোন করেও জানায়। কিন্তু তারপরেই পাশা উল্টে দেয় দিব্যা। সে বলে তাড়াতাড়ি যা ছবি তোলার আছে তুলে নাও তারপরে এখান থেকে উঠে যাও। মেহেন্দি বলে কিন্তু কেন। তখন দিব্যা বলে কারণ চেয়ারটা আমার আমি এই চেয়ারে বসবো। একটা একটা করে উল্টে যাচ্ছে চাল। প্রথমে উৎসব অ্যারেস্ট হল তারপরে মেহেন্দি প্রতারিত হলো। এই পর্বে জোরালো হল স্বয়ম্ভুর বেঁচে থাকার সম্ভাবনা। এবার আগামী পর্বে দেখা যাবে কিভাবে এবং কোন রূপে ফিরে আসে গল্পের নায়ক।

