টিআরপিতে দারুন ফল হরগৌরী পাইস হোটেলের, পর্নাকে মাত দিল বাংলা মিডিয়াম কিন্তু কোথায় গেল জগদ্ধাত্রী?

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির ক্ষেত্রে টিআরপি সব। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি সেই ধারাবাহিক চলে বছরের পর বছর। আর যে ধারাবাহিকের টিআরপি কম সেই ধারাবাহিককে সময় নষ্ট না করেই চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়। যেহেতু প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে তাই আশানুরূপ ফল দিতে না পারলেই সেই ধারাবাহিকে বন্ধ করে দেয় চ্যানেল। এর আগে আমরা এমন নিদর্শন অনেক পেয়েছি। বালিঝড়, মেয়েবেলা তারই উদাহরণ।

বাংলা টেলিভিশনে (Bengali Television) চলছে জোরদার লড়াই। দেখতে দেখতে এসে গেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial) টিআরপি (TRP) তালিকা। সাধারণত বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে মেগা সিরিয়ালের আগের সপ্তাহের মার্কশিট। সপ্তাহের এদিনের অপেক্ষায় থাকেন টেলিভিশনের বহু দর্শক। তারা প্রত্যেকেই চান তাদের প্রিয় ধারাবাহিক টিআরপি শীর্ষে জায়গা করে নিক। জানুন আপনার প্রিয় মেগা কেমন স্কোর করেছে।

এই সপ্তাহেও অনুরাগের ছোঁয়াকে সরানো যায়নি সিংহাসন থেকে। ৮.৬ পেয়ে নিজের জায়গা আরও ভালোভাবে পাকা করেছে এই ধারাবাহিক। অন্যদিকে আরো ভালো ফল করেছে ফুলকি। ৭.৯ পেয়ে দ্বিতীয় স্থানে টিকে রয়েছে এই ধারাবাহিক। তবে এইবারের টিআরপি তালিকায় রয়েছে একেবারে অন্য চমক। বহুদিন পর প্রথম পাঁচ থেকে স্থানচ্যুত হয়েছে এক জনপ্রিয় ধারাবাহিক।

প্রায় দীর্ঘ কিছু সপ্তাহ চার নাম্বারে নিজেদেরকে ধরে রেখেছিল জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটি। কিন্তু এই সপ্তাহের টিআরপিতে এই ধারাবাহিককে টেক্কা দিল বাংলা মিডিয়াম। স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক এর কাছে হার মানতে হলো নিম ফুলের মধুকে। বাংলা মিডিয়াম এর কাছে স্লট হারালো নিম ফুলের মধু। প্রথম পাঁচ থেকে বিদায় নিল এই ধারাবাহিক।

তার পাশাপাশি ৭.১ পেয়ে চার নাম্বার স্থান দখল করল স্টার জলসার হরগৌরী পাইস হোটেল। অর্থাৎ একদিকে স্লট হারা অন্যদিকে প্রথম পাঁচে না থাকতে পারা, দুই দিক থেকেই পিছিয়ে পড়ল এই ধারাবাহিক। সেখানে হরগৌরী পাইস হোটেলের প্রাপ্ত নম্বর ভীষণ ভালো। আগের সপ্তাহের মতন প্রথম পাঁচের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। ধারণা করা হচ্ছে এইবার খুব তাড়াতাড়ি জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে তার স্থান দখল করবে হরগৌরী পাইস হোটেল।

এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
২য় •• ফুলকি ৭.৯
৩য় •• জগদ্ধাত্রী ৭.৫
৪র্থ •• হরগৌরী পাইস হোটেল ৭.১
৫ম •• রাঙা বউ / বাংলামিডিয়াম ৬.৭

Back to top button