জানেন ‘ঠিক যেন লাভ স্টোরি’র আগে ‘বোঝেনা সে বোঝেনা’তে ছিলেন সৈরিতি, কোন চরিত্রে দেখা গিয়েছিল তাকে জানলে অবাক হবে ভক্তরা

বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের এক অন্যতম জনপ্রিয় মুখ হলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগতে নেমেই খুব অল্প দিনের মধ্যেই হাজারো দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। তার অসাধারণ অভিনয় এবং সৌন্দর্য সবই খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।
আর পাঁচটা অভিনেত্রীর মত তারও স্বপ্ন ছিল অভিনয় জগতে জনপ্রিয় হয়ে ওঠার। অভিনেত্রী সৈরিতি প্রথমেই অভিনয়ে আসেননি। জীবনের শুরুতে মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৬ কলকাতায় ভিজিটর হিসেবে হাজির হয়েছিলেন। তার প্রথম কাজ ছিল ফোর্ড ইকো স্পোর্টের।
তার অভিনয় জীবন শুরু হয় স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে। এরপরে তিনি কালার্স বাংলা নাগলীলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। পরবর্তীতে তিনি জি বাংলার ‘বাক্সবদল’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি কালার্স বাংলা নিশির ডাক ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু গর্ভবতী হওয়ার জন্য তিনি মাঝেই ধারাবাহিকটি ছেড়ে দেন। তিনি স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
তবে অনেকেই হয়তো জানেন না লাভ স্টোরি ধারাবাহিকের আগেও আরও একটি জনপ্রিয় ধারাবাহিকে এক ঝলক দেখা গিয়েছিল তাকে। তবে সেই ধারাবাহিককে তার বিশেষ কোনো চরিত্র ছিল না। সেই ধারাবাহিকে অভিনয় করার ঠিক পরেই তিনি ঠিক যেন লাভ স্টোরিকে নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় জগতে পা রাখেন।
তাকে প্রথম দেখা গিয়েছিল বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে। সেই সময় স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ছিল বোঝেনা সে বোঝেনা। এই ধারাবাহিকের ফ্যানবেস কল্পনার অতীত। সেই সময় ধারাবাহিকটি জায়গা করে নিয়েছিল দর্শকের ঘরে ঘরে। এই ধারাবাহিকেই নায়ক অরণ্যর রাম্প পার্টনার হিসেবে আত্মপ্রকাশ ঘটে সৈরিতির। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।


