স্বয়ম্ভুর চরিত্রকে পছন্দ না হলেও জগদ্ধাত্রীতে মজেছে দর্শক! ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের গল্প এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ সকলে

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যে কটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে বাংলার ‘জগদ্ধাত্রী’। শুরুর প্রথম থেকেই দর্শকমহল থেকে টিআরপি তালিকা সব জায়গায় রাজ করেছে এই ধারাবাহিক। গত বছরের শেষের দিকে প্রায় কয়েক সপ্তাহ ধরে শীর্ষস্থান দখল করতে দেখা গেছে ‘জগদ্ধাত্রী’কে। তবে নতুন বছর পড়তেই স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ শীর্ষস্থানে গিয়ে ‘জগদ্ধাত্রী’ দ্বিতীয় স্থান অধিকার করছে।

Ankita Mallick

তবে ধারাবাহিক নির্মাতারা সব সময় চেষ্টা করে যাচ্ছে আরো একবার বেঙ্গল টপার করার জন্য জগদ্ধাত্রীকে, তাই প্রতিদিনই টানটান উত্তেজনার পর্ব থাকছে। এই ধারাবাহিকের গল্প শুরুর থেকেই দর্শকের মনে ধরেছে তার কারণ সাংসারিক কুট কাচালি থেকে দূরে ডিটেকটিভ ধর্মী গল্প নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। যেখানে নায়ক নায়িকা দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার।

Ankita Mallick

তবে নায়ক নায়িকা থাকলেও মুখ্য চরিত্র হলো নায়িকা জগদ্ধাত্রী। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। যার সাবলীল এবং অসাধারণ অভিনয় মুগ্ধ করছে দর্শককে। প্রায় দিন সোশ্যাল মিডিয়ায় তার অভিনয়ের প্রশংসা হতে দেখা যায়। নতুন হয়েও এত প্রভাবশালী একটি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে সে। দর্শকের একাংশের মত জগদ্ধাত্রী যখন পর্দায় আসে তখন অন্য কোন চরিত্রকে দেখতে ইচ্ছা করে না।

Ankita Mallick

তবে নায়িকার প্রশংসা হলেও নায়ক কে কিছুতেই পছন্দ করতে পারছে না দর্শক। নায়ক স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে। নায়িকা জগদ্ধাত্রী এবং গুরুত্বপূর্ণ চরিত্র কৌশিকী মুখার্জিকে গুরুত্ব দিতে গিয়ে নায়ককে একেবারে কোন ঠাসা করে দিয়েছে ধারাবাহিক নির্মাতারা এমনটাই মত দর্শকদের। একটা ধারাবাহিকে যেভাবে একটা নায়ককে দেখানো হয় তার কোনটাই দেখানো হচ্ছে না স্বয়ম্ভু চরিত্রটিকে। যার জন্য তার প্রতি কোনো রকম ভালো মনোভাব তৈরি হচ্ছে না দর্শকের।

Ankita Mallick

তবে স্বয়ম্ভুর চরিত্রটাকে বাদ দিলে ধারাবাহিকের গল্প থেকে শুরু করে নায়িকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সকলকে নিয়ে দর্শকরা বেজায় খুশি। এই ধারাবাহিকের জনপ্রিয়তা যে দিন দিন ভালোই বৃদ্ধি পাচ্ছে দর্শকমহলে তা টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়। তাই সকলেই মনে করছে পরবর্তী দিনে আরও বড় মোড় ঘুরতে চলেছে এই গল্পে। এখনো পর্যন্ত নায়িকা জগদ্ধাত্রী যে স্পেশাল ফোর্স পুলিশ অফিসার জ্যাস সান্যাল সেটা অনেকেই জানতে পারেনি।

Ankita Mallick

তাই দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছে এই রহস্য ফাঁস হওয়ার জন্য। সেই সঙ্গে জগদ্ধাত্রী যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে স্বয়ম্ভুকে তার পিতৃপরিচয় ফিরিয়ে দেওয়ার এবং মুখার্জি পরিবারের বড় ছেলের সম্মান দেওয়ার জন্য সেটাও কবে হয় তা নিয়ে আগ্রহীদর্শক। এসব কিছু নিয়েই বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাই বাংলা টেলিভিশনের অন্যান্য ধারাবাহিক গুলোকে এখন ‘জগদ্ধাত্রী’কে টক্কর দেওয়ার জন্যই তৈরি করতে হবে এমনটাই মনে করছে জগদ্ধাত্রী ভক্তরা।

Back to top button