পোখরাজ রঞ্জার মধ্যে কি থেকে যাবে রাধিকা! পোখরাজের মায়ের মতই বারেবারে তাদের মধ্যে অতীতকে টেনে আনছে রঞ্জা, কী ভবিষ্যত ওদের?

বাংলা ধারাবাহিক জগতে যে ধারাবাহিকটি শুরু থেকেই বেশ চর্চায় থেকেছে সেটি হল লীনা গাঙ্গুলীর লেখা এক্কা দোক্কা। স্টার জলসা সম্প্রচারিত এই ধারাবাহিকটি শুরুতে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও মাঝে অনেকটাই একঘেয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার নিজের স্বরূপে ফিরে আসছে এই ধারাবাহিক। ধীরে ধীরে আবার দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে ধারাবাহিকের দুই জুটি।
বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বরাবরই চর্চায় রয়েছে স্টার জলসার (Star Jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে টানটান উত্তেজনা। পোখরাজের জীবনে রঞ্জা আসতেই ডক্টর অনির্বাণ গুহুর সাথে সম্পর্কের টানপোড়েন চলছে রাধিকার। এইবার দর্শকদের খুশি করতে ধারাবাহিকে এসে গেছে রাধিকা অনির্বাণের বিয়ের ট্র্যাক।
এই ধারাবাহিকে প্রথমে দেখানো হয়েছিল রাধিকা এবং পোখরাজের কেমিস্ট্রি। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখেন তারা জানবেন পরবর্তীতে রাধিকা আর পোখরাজের মাঝে আসে ডক্টর অনির্বাণ গুহ এবং রঞ্জাবতী। প্রথমে পোখরাজ এবং রঞ্জাবতীর সম্পর্ককে কিছুতেই মেনে নিতে পারছিলেন না দর্শকরা। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তাদের দুজনকে একসাথে বেশ পছন্দ হয়ে যায় ভক্তদের।
কিন্তু আদৌ কি তাদের জীবনে কোন শান্তি রয়েছে? পোখরাজ দাবি করে সে রঞ্জাকে ভালোবাসে। কিন্তু রাধিকাকেও সম্পূর্ণ ভুলে যেতে পারেনি সে। এটাই স্বাভাবিক। দুজনেই এই বিষয়ে সহমত। যদি এত তাড়াতাড়ি রাধিকাকে পোখরাজ ভুলে যেতে পারে তাহলে রঞ্জাকেও ভোলা তেমন কঠিন ব্যাপার নয়। কিন্তু তারপরেও রঞ্জার প্রতি পোখরাজের ভালোবাসা মিথ্যে হয়ে যায় না। সব জানার পরেও বারবার রাধিকাকে মাঝখানে টেনে আনছে রঞ্জা।
এদিনের পর্বে রঞ্জা পোখরাজকে বলে তুমি রাধিকা দিকে ঈর্ষান্বিত করার জন্য আমাকে বিয়ে করেছ। এখন যখন রাধিকা দির বিয়ে হয়ে যাচ্ছে তখন কষ্ট পাচ্ছ। ঠিক যেন বাবার জীবনের পুনরাবৃত্তি ঘটছে ছেলের সাথে। পোখরাজের মা-বাবার মধ্যেও সম্পর্কটা তিক্ত হয়ে যায় রাধিকার পিসিকে নিয়ে। আজ যেমনটা রঞ্জা করছে ঠিক তেমনটাই করেছিল পোখরাজের মা। আর তাই পোখরাজের মা-বাবার মধ্যে অশান্তির সৃষ্টি হয় আর ঠিক সেই একই জিনিস ঘটছে পোখরাজের জীবনেও।

