নেশায় আসক্ত রোহিতের পাশে এসে ভরসার হাত বাড়ালো ফুলকি, ধীরে ধীরে কাছাকাছি আসছে রোহিত-ফুলকি, এবার রোহিতের কষ্টটা কি বুঝতে পারবে সে?

জি বাংলায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হলো ফুলকি। ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করছেন নবাগতা দিব্যানী মণ্ডল। যিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মুর্শিদাবাদের মেয়ে। আর রোহিত রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পরিচিত মুখ অভিষেক বসু।

মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর সম্প্রচার শুরু হয় এই নতুন ধারাবাহিকের। জি বাংলা ফুলকি এবং স্টার জলসার সন্ধ্যা তারা এই দুটি ধারাবাহিক একই সাথে পা রাখে টেলিভিশনে। প্রথম সপ্তাহেই বাজি মাত করে ফুলকি। শুরু হতেই চ্যানেল টপার হয় এই ধারাবাহিক। অন্যদিকে সন্ধ্যা তারা ধারাবাহিকের গ্রোথ তেমনভাবে চোখে পড়েনি।

শুরুতেই নানান মোড় দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’তে। ধারাবাহিকের পর্বে এখন দেখা যাচ্ছে ষড়যন্ত্র করে গুন্ডার সঙ্গে জোর করে ‘ফুলকি’র বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার নিজের বাবা সত্যেন। তবে মায়ের সাহায্যে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায় ফুলকি। এই সবের পরিকল্পনা করেছিল রুদ্র। তবে সব বিপদের জাল কেটে বেরিয়ে আসে নায়িকা।

এদিনের পর্বে দেখা যায় রোহিতের জন্য চিন্তা করছে ফুলকি। রোহিতের বৌদির সাথে ফুলকির বলা কথা বার্তায় তার প্রমাণ মেলে। এদিন হঠাৎ করেই অচেতন অবস্থায় ফুলকির সামনে চলে আসে রোহিত, সে ফুলকিকে বলে, তুমি এসেছ? আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এই সো কিছুই বৌদিকে জানায় ফুলকি।

এর পর রোহিতের বৌদি এসব কথা অন্য কাউকে জানাতে বারণ করে ফুলকিকে, সে বলে, তুমি এসব কাউকে বলো না, আমরা তো জানিনা আসলে কি ঘটেছে, সবাই এই নিয়ে ভুল ভাববে। তখন ফুলকি বলে আমি সব বুঝেছি, ওনার মনে অনেক গভীর কোনো কষ্ট রয়েছে। মাত্র একদিনেই একটু একটু করে রোহিতের কষ্টগুলোকে অনুভব করতে শুরু করেছে ফুলকি। ফুলকি কি পারবে রোহিতকে তার অতীত যন্ত্রণা থেকে মুক্তি দিতে?

Back to top button