আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মিঠাইয়ের উচ্চেবাবু ‘আদৃত রয়’! দুশ্চিন্তার ঘোর কাটছে না দর্শকমহলে

দেখতে দেখতে বেশ অনেকদিন হয়ে গেল শেষ হয়েছে মিঠাই। জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিকটি ছিল মিঠাই। শেষ শুটিং এর দিন আবেগে ভেসেছিলেন এপার বাংলা সহ ওপার বাংলার একাধিক অনুরাগী। এখনো মিঠাই এর ক্রেজ বিন্দুমাত্র কমেনি। ঠিক আগের মতনই দর্শকদের মনে সব থেকে সেরা জায়গা দখল করে রয়েছেন মিঠাই।

শেষ হওয়ার পর এই ধারাবাহিকে কর্মরত সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যোগ দিয়েছেন তাদের নতুন কাজে। নতুন কাজে ব্যস্ত হয়ে গেলেও মিঠাইকে ভোলেনি তারা। তাদের জীবনে মিঠাইয়ের মতো সিরিয়াল হয়তো আর দুটো নেই। তাই এরপর তারা যত বড়ই কাজ করে নিক না কেন মিঠাই তাদের কাছে সব থেকে কাছের এবং গুরুত্বপূর্ণ জায়গা হয়েই থেকে যাবে।

এই ধারাবাহিকটি নায়ক নায়িকার পাশাপাশি প্রত্যেকটি চরিত্রের জীবনকে আলাদা আলাদা ভাবে তুলে ধরেছিল। থেকে এই ধারাবাহিকে নিজেদের গুরুত্বপূর্ণ অনুভব করেছে। ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু ছিল নায়িকা মিঠাই এবং নায়ক সিদ্ধার্থ। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা গল্প জুড়ে তাদের কেমিস্ট্রি মাতিয়ে রেখেছিল দর্শকদের ড্রয়িং।

তবে এইবার ধারাবাহিকের নায়ক আদৃতকে নিয়ে বেশ চিন্তিত হয়ে উঠেছেন দর্শকরা। একটি বড় সর বাইক এক্সিডেন্ট হয়েছে তার! এক্সিডেন্টে পায়ের লিগামেন্ট খুলে যাওয়ার একটি বিষয়ও শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজেই তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই খবর। এসব শোনা মাত্রই বেশ ভয় পেয়ে গিয়েছেন দর্শকরা। কিন্তু আদৌ কি এমনটা হয়েছে? আজ সেটাই জানাবো এই প্রতিবেদনে।

কোনরকম অ্যাক্সিডেন্ট হয়নি অভিনেতার। যে ফ্যান পেজগুলি এই খবর প্রকাশ করেছিল তারা নিজেদের পেজ থেকে এটি ডিলিট করে দেন। শুটিং চলাকালীন একবার গুরুতর ভাবে পায়ে চোট পেয়েছিলেন মিঠাইয়ের নায়ক আদৃত। যার জন্য কয়েকটা দিন শুটিংও করতে পারেননি তিনি। এদিন জিম করার সময় তার সেই আঘাত প্রাপ্ত স্থানটিতে আরো একবার আঘাত লাগে। এর ফলে প্রচন্ড মাসেল পেইন হয়। তবে চিন্তার কিছু নেই কিছুটা বিশ্রাম নিলে আদৃত ঠিক হয়ে যাবেন।

Back to top button