আবার ভাঙন টলিপাড়ায়, জীতু নবনীতা শেষ করলেন তাদের বিবাহিত জীবন! “টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না…” কী লিখলেন অভিনেত্রী?

‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক খ্যাত দেবী তারা ওরফে নবনীতা দাসের কথা প্রত্যেক ধারাবাহিক প্রিয় মানুষই জেনে থাকবেন। ছোট পর্দায় একটা সময় ভীষণই পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নবনীতা দাস। একাধিক ধারাবাহিকে লিড রোলে কাজ করেছেন। কিন্তু বিয়ের পর আচমকাই যেন তিনি ডুমুরের ফুল হয়ে যান।

জিতু কামালের সঙ্গে বিয়ের পর থেকেই তিনি যেন এক প্রকার আড়ালে চলে গিয়েছিলেন সবার। তেমন আর কোনও প্রজেক্টে দেখা যায়নি। তবে সম্প্রতি আবারও সমস্ত বিরতি কাটিয়ে তিনি পর্দায় ফিরছেন। শুরু হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক বিয়ের ফুল। অন্যদিকে ‘অপরাজিত’ ছবির পর থেকে জিতুকে আর ফিরে তাকাতে হয়নি। বরং টলিউডের অন্যতম প্রতিভাবান এবং চর্চিত অভিনেতা তিনি এখন।

টলি পাড়ার সুখী দম্পতি ছিলেন নবনীতা আর জিতু। কিন্তু বর্তমানে তাদের সম্পর্কে ধরেছে এক বিরাট ফাটল। কিছুদিন আগেই এক সোমবার মাধ্যমের নেওয়ার সাক্ষাৎকারে নবনীতাকে জিজ্ঞেস করা হয়, দুজনেই এখন চরম ব্যস্ত কাজ নিয়ে, কতটা কথা হয় একে অন্যের সঙ্গে নিজেদের কাজ প্রজেক্ট নিয়ে? অভিনেত্রী বলেছিলেন “জিতুর ডেট আমি পাই না। ওর আর আমার কথা ভীষণই কম হয়। গত তিন চার মাস তো সেভাবে কথাই হয়নি। আসলে আমাদের দুজনের রুটিনে বেশ ফারাক আছে। সিরিয়ালের নিজস্ব একটা নিয়ম থাকে। কিন্তু সিনেমা মানেই রোজ কিছু না কিছু কাজ।”

সেদিনও তার এই কথাগুলো তেমনভাবে মনে না লাগলেও আজ বেশ ভালোমতোই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে চিড়টা ধরেছিল অনেকদিন আগেই। কিছুদিন আগে নবনীতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “শ্রদ্ধা এবং ভালোবাসা ভীষণভাবে নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। বাকিটা আর নাইবা বললাম।” আর এর পর নিজের সম্পর্কের ভাঙ্গনের কথা নিজেই জানালেন তিনি।

আজ নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে অভিনেত্রী নবনীতা জিতুক আমাদের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখলেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা, একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা। টাওয়াল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা।কিছুই আর একসাথে হবেনা। তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেইম পে সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক, ভালো থাকো জিতু কামাল।” পোস্টটি দেখে হতাশ হয়েছেন দর্শকরা। তার এই লেখনি তাদের সম্পর্কের ভাঙ্গনকেই ইঙ্গিত করছে।

Back to top button