ধুন্ধুমার প্রোমো, কমলাকে ছেড়ে আবার বিয়ে করছে মানিক! সুধাময়ীর চক্রান্তে কি পৃথ্বীরাজকে হারিয়ে কপাল পুড়লো কমলার?

বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে একাধিক ধারাবাহিক। তবে তার মধ্যেও যে ধারাবাহিকগুলি দর্শকদের বিশেষভাবে নজর কাড়ছে তার মধ্যে অন্যতম হলো কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। শুরু থেকেই তাদের খুনসুটি, দস্যি পনামি, ভালোবাসা সবকিছুই মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এইবার চরম সর্বনাশের মুখে কমলা আর মানিক।

শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি ঝামেলা অশান্তির সম্মুখীন হয়েছে কমলা আর মানিক। কিন্তু প্রতিবারই এই সবকিছু থেকে একে অপরকে রক্ষা করেছে এই ক্ষুদে জুটি। একে অপরের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়েছে। দুজনে দুজনার প্রতি অগাধ বিশ্বাস রেখেছে। কিন্তু এবার পড়তে চলেছে কমলার সংসার।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকটি যে সময়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেই সময়ে পণপ্রথা অবৈধ ছিল না। তাই বিয়ের সময় কম বেশি প্রতিটি মধ্যবিত্ত এবং গরিব পাত্রী পক্ষের পরিবারের কাছে মেয়ের বিয়ে দেওয়াটা অনেক বড় দায় ছিল। পাত্রীপক্ষকে অনেক সময়ই পনের জন্য সমস্যায় পড়তে হতো। কিন্তু এটাকেই সমাজের মানুষেরা প্রথা হিসেবে প্রতিষ্ঠা করায় তাদের কিছু বলার থাকত না।

সম্প্রতি ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচার করা হয় যা দেখে চোখ কপালে ওঠার যোগার দর্শকদের। এখানে দেখানো হয় বিয়ে হচ্ছে ভোদা অর্থাৎ কমলার ছোট ঠাকুরপোর। কিন্তু পাত্রপক্ষের দাবি পাত্রের সমান ওজনের সোনা চাই। যদি তা না দিতে পারেন পাত্রী পক্ষ তাহলে এই বিয়ে হবে না।

পাত্রীপক্ষ ছেলের সমান ওজনের সোনা দিতে ব্যর্থ হলে পাত্রকে নিয়ে চলে যায় পাত্রপক্ষ। পাত্রীপক্ষ এমন কাণ্ড হতে দেখে ভীষণ রেগে যায়। আর বলে যদি ছোট ছেলে না বিয়ে করে তাহলে বড় ছেলের সঙ্গে বিয়ে দেবো। আর এই বলে মানিককে টোপর পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। কমলা চিৎকার করে ওঠে কিন্তু তাদের মাথায় রীতিমত বন্দুক ঠেকিয়ে জোর জুলুম শুরু হয়। এবার কী করবে কমলা? সে কি নিজের স্বামীর দ্বিতীয় বিবাহ আটকাতে পারবে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button