‘হরগৌরী পাইস হোটেল’ বন্ধ হচ্ছে! বদলে আসছে নতুন ধারাবাহিক! হয়ে গেলো ঘোষণা

বহু এমন জনপ্রিয় ধারাবাহিক রয়েছে বাংলা টেলিভিশনে যেগুলি যখন সম্প্রচারিত হতো সেই সময় অসাধারণ ভাবে জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। এছাড়াও যখন সেই ধারাবাহিক সম্প্রচার শেষ হয় তারপরে অন্যান্য আঞ্চলিক ভাষার চ্যানেলে সেগুলিকে রিমেক করা হয়েছে। এরই মধ্যে স্টার জলসার বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক রয়েছে যেমন ‘শ্রীময়ী’, ‘গাঁটছড়া’,’পটল কুমার গানওয়ালা’, ‘ওগো বধূ সুন্দরী’ প্রভৃতি। এইভাবে আরো একটি স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক আসতে চলেছে নতুন একটি আঞ্চলিক চ্যানেলে।
![]()
প্রসঙ্গত কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসায় ‘হরগৌরী পাইস হোটেল’। যেখানে একজন মেধাবী ছাত্রীর পারিবারিক চাপে বিয়ে হয়ে যায়। এক যৌথ পরিবারে বিয়ে হয় তার। তবে তারপর তার স্বামী তাকে আবার পড়াশোনা করায় এবং নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। একজন প্রকৃত জীবনসঙ্গীর গল্প নিয়েই এসেছে এই ধারাবাহিক।

যেখানে প্রতিটা পদে পদে শঙ্করকে ঐশানীর পাশে দাঁড়াতে দেখেছে দর্শক। প্রসঙ্গত এই ধারাবাহিকের প্রথম প্রোমো যখন সামনে আসে তখন অনেকেই বলেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’র মতোই হতে চলেছে এই গল্প। কিন্তু পরে দেখা যায় যে সেই গল্প বেশ কিছুটা আলাদা। সেখানেও উষসী নিশীথের মতো এখানে শংকর ঐশানীর জীবনে একজন সুন্দর মানুষ পাওয়ার গল্প কিন্তু তাদের দুজনের গল্প পুরোপুরি আলাদা।
প্রসঙ্গত স্টার প্লাসের ‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের রিমেক ছিল ‘তোমায় আমায় মিলে’। আর তারপরে সেই ধারাবাহিকও দারুন ভাবে জনপ্রিয়তা পায়। সম্প্রতি ‘হরগৌরী পাইস হোটেল’ ও দর্শকের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। এবার এই ধারাবাহিকের রিমেক আরো একটি ধারাবাহিক আসছে একটি আঞ্চলিক চ্যানেলে। স্টারের ওড়িয়া ভাষার চ্যানেল স্টার কিরণে আসতে চলেছে ‘হরগৌরী পাইলস হোটেলে’র রিমেক।
স্টার কিরনে সোম থেকে শনি রাত আটটায় ‘মো জীবন সাথী’ এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। আর যার প্রোমো সামনে আসতেই অনেকে মনে করছে এটি ‘হরগৌরী পাইস হোটেলে’র রিমেক। আবার দর্শকদের একাংশের মত এটা হতে চলেছে ‘তোমায় আমায় মিলে’ রিমেক। কিন্তু গল্প যতদিন না এগোবে ততদিন কেউ বুঝতে পারবে না সেটা কোন ধারাবাহিক। তবে যেটাই হোক আরো একবার স্টার জলসার একটি ধারাবাহিকের গল্প অন্য একটি আঞ্চলিক ভাষার চ্যানেলে দেখতে পেয়ে দর্শকরা বেজায় খুশি।


আরও পড়ুন: