সিদ্ধার্থ মিষ্টির পর আরো এক অনস্ক্রিন বাবা মেয়ের জুটিকে অফস্ক্রীনে দেখে মুগ্ধ ভক্তরা, রূপা সূর্যর অফস্ক্রীনের এই ভিডিও মন ভালো করবে দর্শকদের

স্টার জলসা তথা বর্তমান বাংলা ধারাবাহিক জগতের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের সূর্য আর দিপার মধ্যে ভুল বোঝাবুঝি দিনের পর দিন বেড়েই চলেছে, থামার কোন নাম নেই। আর তাদের এই ঝগড়াঝাঁটির মাঝে পড়ে কষ্ট পাচ্ছে সোনা রুপা।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সূর্য-দীপার কাহিনী কোনদিকে মোড় নেবে তা এখনো বোঝা যাচ্ছে না। কবে মিল হবে তাদের সেটাও স্পষ্ট নয়। তবে প্রতিদিন কিছু না কিছু চমক দেখিয়ে গল্প এগিয়ে যাচ্ছে। কখনো সব ধরা পড়তে পড়তেও পড়ছে না। আবার কখনও সবটা দেখার পরেও কিছুই বুঝতে চাইছে না সূর্য।

যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, একদিনের জন্য হলেও সূর্যকে বাবা ডেকেছে রুপা। রুপা সূর্যকে জানিয়ে দেয় সে তার সূর্য তার বাবা। কিন্তু সূর্য ভাবে দীপা রুপাকে এটা শিখিয়েছে। তবে গল্পে রুপার যেভাবে ট্র্যাক দেখানো হচ্ছে তাতে বোঝা যাচ্ছে রুপা কিছু একটা সত্যি সকলের সামনে আনতে চলেছে।

Anurager Chhowa - Watch Episode 253 - Rupa Enters the Sen House on Disney+ Hotstar
রুপা আর সূর্যের ট্র্যাকটিকে বেশ পছন্দ করছেন ভক্তরা। শুরু থেকেই এই বাবা মেয়ের জুটিকে ভালোবাসা দিয়ে এসেছেন দর্শকরা। বরাবরই রুপা সূর্যর সম্পর্ক মন ছুয়ে গেছে তাদের। দর্শকদের মনে হতে পারে এই সম্পর্ক হয়তো শুধুমাত্র পর্দার সামনেই প্রযোজ্য। এমনটা নয় অফ স্ক্রিনেও দুজনের সম্পর্ক ভীষণ ভালো।

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের বাবা মেয়ের জুটি অর্থাৎ সিদ্ধার্থ মিষ্টির পরে যদি কোন বাবা মেয়ের জুটি দর্শকদের অগাধ ভালবাসা পেয়ে থাকে তাহলে সেটা অনুরাগের ছোঁয়ার রুপা সূর্যর জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় রুপার কোলে মাথা রেখে শুয়ে আছে সূর্য আর রুপা একটা হাত সূর্যের মাথায় রেখেছে আর আর একটা হাত দিয়ে বিস্কিট খাচ্ছে। তাদের দেখে কে বলবে যে তারা বাস্তবে বাবা মেয়ে নয়? কিছু কিছু সম্পর্ক ক্যামেরার সামনে তৈরি হলেও বাস্তবে তারকা এবং দর্শক উভয়ের জীবনেই অনেকটা প্রভাব ফেলে।

Back to top button