‘টেলিভিশনের আগে ৫টা ৬টা ছবি করেছি, কিন্তু কেউ হলে দেখতে আসে নি’,জনপ্রিয়তা পেলেও অসফলতাকে মনে রেখেছে ‘সিদ্ধার্থ’ আদৃত

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। বেশ কিছুদিন হলো টেলিভিশন থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিক। কিন্তু এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র বারবার বিভিন্ন চর্চায় ফিরে আসে দর্শকদের মাঝে। এ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র হল ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ। তাকে চেনেন না এবং পছন্দ করেন না এরকম মানুষ বোধহয় নেই বললেই চলে।

অভিনয়ের দিক থেকে এই মুহূর্তে সবথেকে সেরা সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রয়। ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ আড়াই থেকে তিন বছর ধরে নিজের অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে বাংলার প্রতিটি ঘরে ঘরে তিনি এক প্রকার ঘরের ছেলেই হয়ে গিয়েছেন। এই মুহূর্তে ধারাবাহিক জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল অভিনেতা হলেন তিনি। কিন্তু তারপরও তার মধ্যে বিন্দুমাত্র অহংকারের ছায়া পড়তে দেননি অভিনেতা।

shraddha Singh on Twitter: "@ZEE5India @ZeeBanglaTv Dhurr! Amateur chor! turant pakda gaya! What is this Siddharth Modak🙄 His surprise for Mithai raani This sequence was so funny and lovely Loved the dialogues
এই দিন টিভি নাইন বাংলার আয়োজিত ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নির্দ্বিধায় ভক্তদের দেওয়া একটি সাধারন পাঞ্জাবীতে ধরা দেন এই অভিনেতা। দর্শকদের প্রতি তার এই ভালোবাসা ও শ্রদ্ধা দর্শকদের মনে তার জায়গা আরও একটু বাড়িয়ে দেয়। এই দিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক কথাই দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। যেখানে তার যে একটি সুন্দর মানসিকতা রয়েছে তার প্রমাণ পেলেন ভক্তরা।

Ghorer Bioscope: দর্শকদের বিচারে সেরা জুটি 'সিধাই', 'মিঠাই' বলে উঠলেন 'জয় গোপাল' - Bengali News | Tv9 bangla ghorer bioscope award, adrit roy and soumitrisha kundu won the best couple in mega
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অদৃতের বলা কথাগুলো মন ছুয়ে যায় দর্শকদের। তিনি যে কে বল তার ভালো সময়টাকে নিয়েই মেতে রয়েছেন তেমনটা কিন্তু নয়। যে সময়গুলোতে তাকে কেউ চিনত না, তাকে কেউ দেখতো না, তার জন্য হাততালি দেওয়ার লোক ছিল না সেই দিনগুলো কেউ সযত্নে নিজের স্মৃতিতে আগলে রেখেছেন অভিনেতা।

Ghorer Bioscope Award 2023: 'কেউ দেখতে আসত না ছবি', ঘরের বায়োস্কোপে এসে আবেগঘন আদৃত - Bengali News | Actor adrit roy reaction on Ghorer Bioscope Award 2023 | TV9 Bangla News
অনুষ্ঠানে এসে এক সংবাদ মাধ্যমের সাথে কথোপকথনে তিনি বলেন “এর আগেও আমি চার পাঁচটা সিনেমা করেছি। কিন্তু সেগুলো কেউ দেখতে আসেননি। তারপরে আমায় এক বন্ধু বলল মানুষ তোর কাছে আসছে না তো কি হয়েছে তুই মানুষের ঘরে ঢুকে যা। মানে টেলিভিশনের কাজ কর। আর তারপরে জি আমার লাইফ বদলে দিয়েছে। এত ভালবাসা পেয়েছি এত সমর্থন পেয়েছি যে আজকের এই দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। ” শুধুমাত্র ভালো সময় নয় নিজের খারাপ সময়টাকেও নির্দ্বিধায় দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছেন তিনি, আর এই বিষয়টি তাকে আরও একটু স্পেশাল করে দিয়েছে ভক্তদের কাছে।

ভিডিও সৌ: TV9 Bangla News

Back to top button