আসছে মেয়েবেলা ২! গল্প অসমাপ্ত রেখেই শেষ হতে হলো মেয়েবেলাকে, তবে কি এবার ভক্তদের আশা পূরণ করেই আবার ফিরবে ‘মৌঝড়’ জুটি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা। প্রচলিত ধারার সকল ধারাবাহিক থেকে এই ধারাবাহিক সম্পূর্ণ আলাদা তাই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের প্রথম থেকে একটা এক্সপেক্টেশন ছিল, দর্শকদের সেই চাহিদা কে পূরণও করছিল এই ধারাবাহিক, টিআরপির দিক থেকে প্রতিপক্ষের ধারাবাহিককে নাকানি চোবানি খাইয়ে স্লট ছিনিয়ে নিতে না পারলেও, কুটকাচালী বিহীন একটা ধারাবাহিক দেখিয়ে দর্শকের মনকে শান্ত করে দিচ্ছিলো মেয়েবেলা।
বর্তমান জগতে মানুষের ভালোলাগার থেকেও প্রোডাকশন হাউস গুলোর কাছে অনক বেশি জরুরি একটা ভালো টিআরপি। টিআরপি ঠিকঠাক না দিতে পারলে সেই ধারাবাহিককে খুব বেশিদিন টিকিয়ে রাখে না চ্যানেল। যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে শেষ করে দেওয়া হয়। আর এই টিআরপির অভাবে মাত্র ৫ মাসেই শেষ হয়ে গেল মেয়ে বেলা।
২৩ শে জানুয়ারিতে শুরু হওয়া এই ধারাবাহিক শেষ হয়ে গেল ২৩ শে জুন, ধারাবাহিকের এই পাঁচ মাসের যাত্রায় দেখানো হলো, কিছু মনস্তাত্ত্বিক টানা পোড়েন- কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিথি মাসির মত একজন উদার মনস্ক মহিলা ও সংকীর্ণ মনা হয়ে যান তা দেখানো হলো, একই সাথে বীথিমাসি চরিত্রের উত্তরণ দেখানো হলো, দর্শক পেলেন মৌ ঝর ঝুটিকে,আর ধারাবাহিকের শেষ পর্বে দেখানো হলো গল্প এগিয়ে গেছে ২৭ বছর, আম্মা আর বম্মা মারা গেছে।
মৌ ঝরের ছেলে ডিডো হুবহু তার বাবার মত দেখতে হয়েছে ছোট পিসির জমজ ছেলে মেয়ে হয়েছে। গুঞ্জার মেয়ে উকিল হয়েছে। ধারাবাহিকের শেষ পর্ব দেখে দর্শক একটা কথাই বলছেন, মৌঝর জুটিকে তারা মিস করবেন। কিন্তু খুব বেশি দিন দর্শকদের মন খারাপ করে থাকতে হবে না। কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ধারাবাহিকের সিজন ২, অর্থাৎ মেয়েবেলা ২।
দর্শকরা হয়তো বুঝতেই পেরেছেন ধারাবাহিকটি এমন ভাবেই শেষ করা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি তার সিজন টু আনা যায়। তবে নতুন পর্বে কিছুটা বদলে যাবে গল্প। পাল্টে যাবে নায়িকা। অনেক কিছুরই পরবর্তী ঘটবে। তবে নায়ক হিসেবে দেখা মিলবে সবার প্রিয় ডোডোর। কিন্তু সেই মৌঝড় জুটিতে আর পাবে না দর্শকরা। এখনো অব্দি এই সব কিছুই দর্শকদের মাঝে জল্পনা। তবে ভক্তদের ধারণা ধারাবাহিক গুলিতে যখন সিজন টু আসার ট্রেন্ড চালু হবে তখন মেয়েবেলার সিজন টু অবশ্যই আসবে।

