ঋদ্ধিকে বাঁচতে ছুটে গেলো ইশা! গুলি গিয়ে লাগলো ইশার শরীরে! খড়িকে না ফিরিয়ে ইশার মৃ’ত্যুতেই কি শেষ হবে ‘গাঁটছড়া’?

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়কে।। ধারাবাহিকের গল্প যেভাবে শুরু হয়েছিল এখন তা পুরোপুরি ভিন্ন রূপ ধারণ করেছে। তবে মাঝে দর্শকদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেললেও আবার একবার টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ছিল খড়ি আর ঋদ্ধির জুটি। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে ডি য়ের চক্রান্তে খড়ি নিরুদ্দেশ হয়ে গেছে। আর তারপরেই তার মত দেখতে আরো একটি চরিত্র এসেছে যার নাম ইশা। কিন্তু ঋদ্ধি মনে করছে সেই খড়ি। তাই সে ইশাকে খড়ি প্রমাণ করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে। উল্টোদিকে খড়ি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বিদেশ থেকে তার বন্ধু তানি এসে ঋদ্ধির পাশে দাঁড়ায়। আর ধারাবাহিকে দেখানো হচ্ছে সে মনে মনে ঋদ্ধিকে পছন্দ করে।

তাই ইশাকে ফিরে আসতে দেখে সে রীতিমতো ঘাবড়ে গেছে। উল্টোদিকে ভালো মার ছেলের মৈনাকের সঙ্গে ইশার বিয়ের কথা হচ্ছে। কিন্তু ঋদ্ধি কিছুতেই এটা মেনে নিতে পারছে না। তাই সে চেষ্টা করে যাচ্ছে ইশার স্মৃতি ফেরানোর। কিন্তু ভালো মা আর ডি দুজনেই প্ল্যান করে তাদের দুজনকে একসাথে হতে দিচ্ছে না। এরই মধ্যে এসে গেছে নতুন প্রোমো যা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েছে সকলে।

চ্যানেলের তরফ থেকে যে নতুন প্রমো সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি ক্রুজের ওপর ঋদ্ধি এবং তানি আর ইশা এবং মৈনাকের বিয়ের আয়োজন হয়েছিল। কিন্তু তারপর খবরে দেখাচ্ছে ওই ক্রুজে বড় দুর্ঘটনা ঘটে এবং সেখানে ইশা এবং ঋদ্ধিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরেই দেখা যায় ইশা এবং ঋদ্ধি একে অপরের হাত ধরে ছুটছে একটি জঙ্গলের মধ্যে। তাদের দুজনের পরনে রয়েছে বিয়ের পোশাক।

আরও পড়ুন: ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে এবার গল্প শেষ হয়ে যাবে! সূর্যের রাগের কোনো শেষ নেই অযথা গল্প বাড়ানোর জন্য ভুল বোঝাবুঝির ট্র্যাক আনায় বিরক্ত প্রকাশ দর্শকের

কিন্তু এরপরই তাদেরকে কিছু গুন্ডা ধরে ফেলে এবং চারিদিক থেকে ঘিরে নেয়। তাদের হাসতে দেখে ইশার পুরনো স্মৃতি মনে পড়তে লাগে আর এমন সময় গুন্ডাদের মধ্যে থেকে একজন ঋদ্ধির দিকে গুলি করে।এবং ইশা ঋদ্ধিমান বাবু বলে তাকে সরিয়ে দেয়। কিন্তু এর মধ্যে গুলিটাও চলে যা। কিন্তু গুলিটা কার লাগলো সেটা বোঝা যায় না। এই প্রোমো সামনে আসতেই দর্শকরা অনেকেই মনে করছে এবার খড়ির হয়তো সবকিছু মনে পড়ে যাবে কিন্তু আবার অনেকে মনে করছে যদি ইশার গুলি লাগে তবে কি এবার খড়ির প্রাণহানীর আশঙ্কা রয়েছে? তবে এটা জানতে হলে পরবর্তী দিনে ‘গাঁটছড়া’য় চোখ রাখতে হবে।

Back to top button