মিঠি কি তবে যাবে না!দুই বউয়ের মধ্যে কাকে বেছে নেবে সিদ্ধার্থ? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া স্টোরি এই জল্পনা কে আরও বেশি করে উসকে দিল

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার ‘মিঠাই’। যেটির মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর দর্শকদের মধ্যে দারুন জনপ্রিয়তা। দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার করছে এই ধারাবাহিক। এর মধ্যে একেবারে ঘরের মেয়ে করে তুলেছে দর্শকরা সৌমিতৃষাকে। তবে বেশ কিছুদিন ধরে গল্পে মিঠাই চরিত্রটিকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় গল্পে এসেছে মিঠি। তাকে দেখতে একেবারে মিঠাইয়ের মত হলেও সে আদতে অন্য একটি মেয়ে।

দর্শকরা প্রথমে ভেবেছিল মিঠি এবং মিঠাই একি মানুষ কোনো কারণবশত হয়তো মিঠাইয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিন্তু গল্প যত এগিয়েছে আস্তে আস্তে বোঝা গেছে মিঠি একেবারেই অন্য একটি চরিত্র। তাই দর্শকরা বার বার ধারাবাহিক নির্মাতাদের আবেদন করছিল যে মিঠাই চরিত্রটিকে আরো একবার ফিরিয়ে আনার জন্য।

সম্প্রতি দর্শকদের সেই আবেদন রেখে ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা গেছে মিঠাই ফিরে এসেছে। সেই প্রোমোতে দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ আহত অবস্থায় গাড়ি চালিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে। এবং তারপরে গাড়ি থেকে বেরিয়ে মাটিতে বসে পড়েছে। তখনই একটি বাচ্চা মেয়ে তার কাছে আসে এবং তাকে এক ঘটি জল দেয়। তারপরে সিদ্ধার্থ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় মিষ্টি। এরপর দেখা যায় এক মহিলা লন্ঠন হাতে অন্ধকারের মধ্যে থেকে এগিয়ে আসছে ওই বাচ্চা মেয়েটাকে খুঁজতে খুঁজতে। তারপর যখন ঐ মহিলার মুখের মধ্যে আলোটা পড়ে তখন দেখা যায় এটা সকলের চেনা মিঠাই।
কিন্তু তারপর থেকেই দর্শক মহলে একের পর এক প্রশ্ন উঠছিল। অনেকে বলছে এবার তাহলে মিঠির কি হবে? আবার অনেকের মত যে মিঠির সাথে তো সিদ্ধার্থের বিয়ে হয়ে ছিল তবে কি এবার মিঠি আর মিঠাইএর মধ্যে এই নিয়ে ঝামেলা বাঁধবে? নাকি মিঠিকে পুরোপুরি নেগেটিভ চরিত্র করে দেওয়া হবে! প্রসঙ্গত, দর্শকরা মিঠিকে মিঠাইএর জায়গায় না মেনে নিতে পারলেও তার চরিত্রটিকে ভালো বেসে ফেলেছে সকলে।

কিন্তু মিঠাই ফিরলে তাকে তো চলে যেতেই হবে। এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছে অনেকে। কিন্তু এবার সৌমিতৃষা নিজেই জানালো মিঠির কী হতে চলেছে! সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে মিঠির একটি ছবি পোস্ট করে লিখেছে “কে বলেছে সে আমাদের মধ্যে নেই?” আর এরপরেই প্রশ্ন উঠেছে যে তবে কি মিঠি চরিত্রটি সত্যি সত্যি বিদায় নেবে না ধারাবাহিক থেকে। এখন ভক্তদের মধ্যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে কিছু অংশ চাইছে মিঠি চরিত্রটি ধারাবাহিকে থেকে যাক আবার আরেক অংশ চাইছে মিঠি পজেটিভ থাকতে থাকতে গল্প থেকে বিদায় নিক। তবে কী হতে চলেছে সেটা পরবর্তী দিনে দেখা যাবে।

