সূর্যকে সম্পূর্ণ একা করে দিয়ে সোনাকে নিয়ে চলে গেল দীপা! আর নিজের মেয়েকে আলাদা রেখে কষ্ট দেবে না সে, এবার কী করবে সূর্য?

এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। এই মুহূর্তে টিআরপি টপার এই ধারাবাহিক রাজ করছে ভক্তদের মনে। এই ধারাবাহিককে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য এখনো অব্দি হয়ে ওঠেনি অন্য কোন মেগা সিরিয়ালের। ধারাবাহিকের মূল গল্প এখন নায়ক নায়িকার দুই সন্তান সোনা রুপাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।

সোনাকে ভুল বোঝায় রত্না দেবী। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে সোনা। কিছুই ভালো লাগে না তার। উর্মি বুঝতে পারে তার মাই কিছু বলেছে তার জন্য বাচ্চাটার এই অবস্থা। সোনার মন ভালো করতে সোনাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলে সূর্য। কিন্তু সোনা কিছুতেই যেতে চায় না। যা শুনে অবাক হয়ে যায় বাড়ির সকলে।

বাড়ির সবাই বোঝাতে থাকে সোনাকে। এরপর সেখানে এসে উপস্থিত হয় রুপা। রূপাও বলে, যদি সোনা না যায় তাহলে সেও কোথাও যাবে না। বাধ্য হয়ে রুপার জন্য সূর্যের সাথে রেস্টুরেন্টে যেতে রাজি হয় সোনা। কিন্তু সেখানে গিয়েও বেশিক্ষণ থাকতে পারে না সে। তার মনের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা এই সমস্ত কিছুতে থামবে না। রেস্টুরেন্টে ঝামেলা করে বাড়ি ফিরে আসে সোনা। পরের দিন স্কুলে যাওয়ার কথা বললে সেখানেও যেতে চায়না সোনা।

সোনা বাড়ির সবাইকে বলে দেয় সে আর কোনদিনও স্কুলে যাবে না। তাকে যেন কেউ জোর না করে। সোনার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় সূর্য সহ গোটা পরিবার। কিভাবে এই বাচ্চাটার মন ভালো করা যায় সেটা কিছুতেই ভেবে পায় না তারা। সোনার এমন অবস্থা শুনে সেখানে ছুটে আসে দীপা।

ফুল মাকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোনা। সোনা দীপাকে বলে সে আর এই বাড়িতে থাকতে চায় না। সোনা তার ফুল মায়ের সাথে রুপার সাথে তাদের বাড়ি চলে যেতে চায়। সেই মুহূর্তে সোনাকে শান্ত করার জন্য তার ফুল বা তাকে বলে সোনাকে তাদের সাথে নিয়ে যাওয়া হবে। সোনার মুখে এমন কথা শুনে খুব কষ্ট পায় সূর্য। সূর্য ভেবে পায় না সোনা কে ছাড়া সে কিভাবে থাকবে। সূর্যের অবস্থা বুঝতে পারে দীপা। দীপাও মনে মনে ভাবতে থাকে সোনাকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেলে কিভাবে থাকবে ডাক্তার বাবু? এই অবস্থায় কী করবে সূর্য? কিভাবে সোনাকে নিজের কাছে আটকে রাখবে সে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button