বারবার বাতিল করা হচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল! অভিনেতা নিয়ে সমস্যার জন্যই এই সিদ্ধান্ত, আদৌ কি আসবে ধারাবাহিক?

বর্তমানে বাংলা বিনোদন জগতের একটি সিংহভাগ অংশ জুড়ে রয়েছে বাংলা মেগা সিরিয়াল। এখন দর্শকরা একটি সন্ধ্যাও এই মেঘা ছাড়া থাকতে পারেন না। তাদের কিছু কিছু পছন্দের ধারাবাহিক তো রবিবারেও সম্প্রচারিত হওয়া শুরু হয়ে গিয়েছে। বাংলার মানুষের অবসর সময়ের সঙ্গী এই ধারাবাহিক।
বর্তমানে ধারাবাহিক গুলি ঝড়ের গতিতে শুরু হয় এবং কয়েক মাসেই শেষ হয়ে যায়। যা পূর্বে হতো না। আজ থেকে ১০ বছর আগেও এত ধারাবাহিক সম্প্রচার হতো না। হাতেগোনা যে কয়টি ধারাবাহিক চলতো সেকটিও দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদন দিত।
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি সব। টিআরপির ইশারাতেই চ্যানেল মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয় ধারাবাহিক আবার বদলে দেয় টাইম স্লট। যে ধারাবাহিকের টিআরপি শীর্ষে থাকে সেটি রাজ করে চ্যানেলে। তাই আজকাল টিআরপি কমে গেলেই সেই অবস্থাতেই শেষ করে দিতে হয় ধারাবাহিকটিকে।
এখন একটা অলিখিত প্রতিযোগিতায় যোগ দিয়েছে বাংলার প্রথম সারির বিনোদনের চ্যানেলগুলি। চ্যানেলগুলিতে প্রায় প্রতি মাসেই আসছে নতুন নতুন ধারাবাহিক। এমন একটি প্রথম সারির চ্যানেল হলো জি বাংলা। এখানেও বেশ কিছু ধারাবাহিক আসার খবর শোনা গিয়েছে। তবে তার মধ্যে আশ্চর্যের বিষয় হলো একটি ধারাবাহিকের নায়িকা ফাইনাল হয়ে গেলেও ধারাবাহিকের সম্প্রচার ক্যান্সেল করে দিচ্ছে চ্যানেল। কিন্তু কেনো?
ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিকের নায়িকা ফাইনাল হয়ে গিয়েছে আজ থেকে প্রায় এক মাস আগেই। কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না মন মত নায়ক। প্রোডাকশন হাউস যে কয়জন নায়কের লুক সেট করছে চ্যানেল তাদের রিজেক্ট করে দিচ্ছে। তাই এবার চ্যানেল নতুন নায়ক খুঁজতে নেমে লুকসেট নিলো মডেল অভিনেতা শুভঙ্কর সাহার। কিন্তু এখনো অব্দি এই অভিনেতাকে নায়ক হিসেবে নির্বাচন করছে না চ্যানেল। আর সেই কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে ধারাবাহিকের শুটিং।
View this post on Instagram

