নীল তৃণার সম্পর্কে ধরল ভাঙ্গন! দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে নীলের কোন পোস্ট নেই, কিন্তু বিশেষ পোস্ট দিল বউ, আরও বেশি উস্কে দিল জল্পনাকে?

বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে বহু জনপ্রিয় জুটি যাদেরকে দর্শক টিভির পর্দার থেকে বেশি বাস্তব জীবনে পছন্দ করে। তাদের মধ্যেই অন্যতম হলো অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃনা সাহার জুটি। দুজনেই বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। বহুবছর একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর দু বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

বিশাল জাঁকজমক করে নীল তৃণার বিয়ে হয়। আর সেই ভিডিও ,ফটো সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছিল। টলিউডের সব তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক মহলের জনপ্রিয় মুখরা এসেছিলেন । তাদের বিয়েতে এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও দেখতে পাওয়া গিয়েছিল। আর এই জুটি সোশ্যাল মিডিয়াতেও দারুন ভাবে জনপ্রিয়।

তারা একে অপরের সঙ্গে বহু ছবি সেখানে দিয়ে থাকেন আর তাতে তাদের ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন। কিন্তু এই সবকিছুর মধ্যেই কিছুদিন ধরে জল্পনা চলছে যে নীল তৃণার মধ্যে নাকি বেশ কিছুটা দূরত্ব বেড়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই খবরও চাওর হয়েছিল যে তাদের মধ্যে নাকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু সে সবকিছুকেই গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে।

প্রসঙ্গত এই জল্পনা তখন সামনে আসে যখন তৃণার জন্মদিনে তেমন কোন জাঁকজমকপূর্ণ ছবি বা সেলিব্রেশন দেখতে পান না দর্শকরা। তবে এই নিয়ে নীল জানিয়েছিল তৃণার শারীরিকভাবে অসুস্থতার জন্য এ বছর তারা কোনো রকম অনুষ্ঠান করেনি। কিন্তু দর্শকরা বারবার বলছিল যে সামনেই তৃণা এবং নীলের বিবাহ বার্ষিকী আসছে আর সেখানে তাদের দুজনকে নিশ্চই বড় করে সেলিব্রেশন করতে দেখা যাবে, আর যদি তা না হয় তাহলেই বোঝা যাবে তাদের দুজনের সম্পর্কে চির ধরেছে।

কিন্তু অভিনেত্রী একটি ডিজিটাল মিডিয়ায় সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে না, তাদের বিবাহ বার্ষিকীতেও তাদের দুজনকে একসাথে ছবি দিতে দেখা যাবে না। তার কারণ তৃণা নিজের শুটিংয়ের কারণে কলকাতাতে থাকবেন ব্যস্ত, আর নীল তার কাজের জন্য বাইরে থাকবেন। আর আজ এমনটাই দেখা গেল অর্থাৎ আজ হল নীল তৃণার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তৃণাকে একটা ছবি দিয়ে খুব সাধারণভাবে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা দিতে দেখা গেছে কিন্তু নীলকে এখনো পর্যন্ত কোনো রকম ছবি বা পোস্ট করতে দেখা যায়নি। তাই স্বভাবতই দর্শকমহলের এই জল্পনা আরো কিছুটা বাড়িয়ে দিল যে নীল তৃণার সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা চলছে।
তবে এখন এই পুরোটাই জল্পনা, অভিনেতা অভিনেত্রী কেউই এ প্রসঙ্গে সেভাবে কথা বলেনি। এই মুহূর্তে তৃণা প্রচন্ড ব্যস্ত নিজের সিরিয়াল এবং ওয়েব সিরিজ নিয়ে। প্রসঙ্গত চলতি মাসের ৬ তারিখে আসতে চলেছে, তৃণার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ এবং ১০ তারিখে মুক্তি পেতে চলেছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’।
View this post on Instagram

