আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন ‘সৌমিতৃষা’, এতদিনে অভিনেত্রীর বক্তব্য শুনে স্বস্তিতে ‘মিঠাই’ ভক্তরা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মিঠাই (Mithai) সিরিয়ালটি এখন শেষ হয়ে গিয়েছে। ভক্তদের মন তাই খুবই খারাপ এখন। কারণ তারা চিরতরে হারিয়ে ফেলেছেন তাদের অতিপ্রিয় মিঠাই ও উচ্ছে বাবুর জুটিটাকে। প্রায় আড়াই বছরের কাছাকাছি সিধাই জুটি যেন ছিল ভক্তদের জীবনের একটা অংশ। সেই অংশ এবার বিচ্ছিন্ন হয়েছে দর্শকমহলের থেকে।
চলতি মাসেই মিঠাইয়ের অন্তিম লগ্ন উপস্থিত হয়েছিল। গত দু’বছর ধরে আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) -র অনস্ক্রীন রসায়নের পাশাপাশি অফস্ক্রীন রসায়ন নিয়েও অনেক জল্পনা শোনা গিয়েছে। উঠে এসেছে সিরিয়ালের নায়কের প্রতি নায়িকার দুর্বলতার কথা। এমনকি তাদের মধ্যে সম্পর্কটা নাকি খারাপ হয়ে গিয়েছিল, এমন খবরও মিলেছে।

মিঠাই ভক্তরা প্রায় সকলেই এখন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) -র প্রেমের খবর জানেন। ভক্তদের মধ্যে রটে গিয়েছিল যে আদৃতর সঙ্গে কৌশাম্বীর সম্পর্ক তৈরি হওয়ার পরে মিঠাই এবং উচ্ছে বাবুর ঝগড়া চরমে ওঠে। এমনকি তাদের মধ্যে নাকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। এই খবর কতদূর সত্য?
বেশ কিছু সময় আগে এক সংবাদ মাধ্যমের কাছে বাস্তব জীবনে আদৃত সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সৌমিতৃষা। তিনি আদৃতের সঙ্গে মনকষাকষির বিষয়টা প্রকাশ্যেই স্বীকার করে নেন। অর্থাৎ তাদের দুজনকে নিয়ে ভক্তদের ধারণা ভুল ছিল না। কিন্তু সত্যিই কি কৌশাম্বীকে নিয়ে আদৃত ও সৌমিতৃষার মধ্যে ঝামেলার সূত্রপাত হয়?

পর্দার মিঠাইরানী অবশ্য জানিয়েছেন উচ্ছেবাবু সঙ্গে বাস্তবে বহুবার তার ঝগড়া হয়েছে বটে কিন্তু তা কেবল তাদের কাজের বিষয়ে। অভিনেত্রী আরো বলেন আদৃতের সঙ্গে তার বরাবরই খুনসুটির সম্পর্ক। তাদের মধ্যে প্রেম তো দুরস্ত কখনো বিচ্ছেদও হয়নি। তবে এ কথা ঠিক যে কৌশাম্বী ও আদৃতের প্রেমের কারণে বেশ ভুগতে হয়েছে সৌমিতৃষাকেও। কারণ বারবার আদৃতর সঙ্গে তার নাম জড়ানো হয়। কিছু ইউ টিউব চ্যানেল তাদের নিয়ে অনেক মিথ্যে জল্পনা রটিয়েছে।

