‘লাবণ্য’ আর ‘বিজয়া মাঠান’ অসাধারণ দুটো চরিত্র! বাংলা সিরিয়ালের গল্পে শাশুড়ি বউয়ের চরম শত্রু তবে দক্ষিণের রিমেক হলেই শাশুড়ি হয়ে ওঠে ‘মা’

বর্তমানে বাংলা বিনোদন জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক। বিভিন্ন রকমের সম্পর্ক নিয়ে আবর্তিত হয় এই সমস্ত ধারাবাহিক গুলির গল্প। কখনো দেখানো হয় নায়ক নায়িকার মধ্যে প্রেম আবার কখনো দেখানো হয় বিচ্ছেদ। তবে বাংলা সিরিয়ালে যে সম্পর্কটি শুরু থেকে শেষ অব্দি সবসময়ই উচ্ছের রসের মতো তেতো সেটি হল শাশুড়ি বৌমার সম্পর্ক।
শাশুড়ি- বৌমা একসঙ্গে থাকা মানেই ঝগড়া ঝামেলা অশান্তি। যতই নিজেকে আপন বলুক না কেন বাস্তবে কিন্তু এসব কথার কথা মাত্র। তাদের যুগলবন্দী কখনোই সুখের হয় না। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। কিন্তু সেগুলো অনেকটা ধুমকেতুর মত। আপাত পক্ষে শাশুড়ি বৌমা মানে সাপ আর নেউলের সম্পর্ক। আবহমান কাল ধরে এটাই চলে আসছে। যেমন স্টার জলসার এক্কা দোক্কা জি বাংলার নিম ফুলের মধু, ইচ্ছে পুতুল ইত্যাদি। এই দিক থেকে সাউথ ইন্ডিয়ান সিরিয়াল গুলিতে শাশুড়ি বৌমার সম্পর্ক অনেক বেশি মধুর হয় থাকে। এই ধারাবাহিক গুলিতে শাশুড়িরাও যে মা হতে পারে তার একটি সুন্দর বার্তা দর্শকদের উদ্দেশ্যে দেন নির্মাতারা।

এই মুহূর্তে সারা দেশে বিরাট দাপট দক্ষিণ ভারতীয় সিনেমার (South Indian Film)। বাংলার টলিউড (Tollywood) তো বটেই খোদ বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিও সাউথের গল্প নকল করেই বানাচ্ছে একের পর এক ‘রিমেক’ (Remake) সিনেমা। তবে একথা বলতেই হয় সিনেমা এবং ওয়েব সিরিজের যুগে দাঁড়িয়ে কিন্তু আজকের বিনোদন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে মেগা সিরিয়ালগুলি।

সাউথ ইন্ডিয়ান ধারাবাহিক গুলিতে শাশুড়ি বৌমার এক সুন্দর মেলবন্ধন সব সময় চোখে পড়ে। যেমন স্টার জলসা(Star Jalsha)র অন্যতম ধারাবাহিক অনুরাগের ছোঁয়া(Anurager Choya) যেটি কার্তিকা দীপম নামক একটি তেলেগু ধারাবাহিক এর রিমেক।এখানে শাশুড়ি-বৌমা একে অপরকে চোখে হারায়। বৌমা দীপার পাশে সব সময় রয়েছেন শাশুড়ি লাবণ্য। তাদের সম্পর্ক এতটাই সুন্দর এতটাই সহজ।
এমন আরো একটি উদাহরণ হল স্টার জলসায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক সন্ধ্যা তারা। এই ধারাবাহিককেও শাশুড়ি বৌমার মধ্যে তার সম্পর্ক দেখলে চোখ জুড়িয়ে যায়। এই ধারাবাহিকটি একটি তেলেগু ধারাবাহিক দেভাথার রিমেক। অর্থাৎ এটা স্পষ্ট শাশুড়ি ও বৌমার সুন্দর সম্পর্কে বুক থেকে সর্বদাই এগিয়ে রয়েছে সাউথ ইন্ডিয়ান ধারাবাহিক গুলি।

