টিআরপি টেকাতে দমদার প্রোমো, বিয়ের জালে ফেঁসে চরম বিপদে ফুলকি! রোহিত কি পারবে তাকে উদ্ধার করে জেঠুমনির কথা রাখতে? 

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় সদ্য যোগ হয়েছে ‘ফুলকি’ (Phulki)-র নাম। জি বাংলায় এসে গেছে এই নতুন মেগা। ছোটপর্দার ‘গঙ্গারাম’ এবার জুটি বেঁধেছেন নবাগতা নায়িকার সঙ্গে।

শুরুতেই সব হিসাব-উলটে দিয়ে জ্বলে উঠেছে ‘ফুলকি’। প্রথম সপ্তাহেই চ্যানেল টপার জি বাংলার নতুন মেগা। শুধু তাই নয়, সার্বিক টিআরপি তালিকায় দু-নম্বরে জায়গা করে নিয়েছে এই মেগা সিরিয়াল। স্বভাবতই খুশির হাওয়া ‘ফুলকি’ পরিবারে। গত ১২ই জুন থেকে একই সময়ে পথচলা শুরু হয়েছিল ‘ফুলকি’ ও ‘সন্ধ্যাতারা’র। অন্বেষা হাজরার মতো জনপ্রিয় অভিনেত্রীকে পিছনে ফেলল নবাগতা দিব্যানি। সন্ধ্যাতারাকে বড় ব্যাবধানে পিছনে ফেলেছে এই মেগা। ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৭.২।

একদিকে মায়ের চিকিৎসার জন্য প্রাণপণ খেটে চলেছে ফুলকি, আর অন্যদিকে পরিস্থিতির চাপে পড়ে বক্সিং থেকে দূরে সরে গিয়েছে রোহিত (অভিষেক বসু), দাদার মৃত্যুর জন্য় পরিবারের লোকজনই দায়ী করে রোহিতকে। প্রাণোচ্ছ্বল ফুলকির হাত ধরে কীভাবে এই দায় থেকে মুক্তি পাবে রোহিত? কীভাবে ফের বক্সিং ফিরে আসবে তাঁর জীবনে, সেই নিয়েই এগোবে ‘ফুলকি’র গল্প।

সম্প্রতি এই ধারাবাহিকের একটু নতুন প্রোমো সম্প্রচারিত হয়েছে। এই প্রোমোতে দেখানো হয়েছে বড়ো চমক। পাল্টে যেতে চলেছে ফুলকি আর রোহিতের জীবনের রসায়ন। প্রোমোতে দেখা গেলো একদিকে বিয়ের জন্য কোনের সাজে সেজে উঠছে ফুলকি। অন্য দিকে তাকে বিয়ে করতে আসা ছেলেটি কাউকে একটা ফোন করে বলছে, একদম চিন্তা করবেন না দাদা বিয়ে করেই মেয়েটাকে আপনার হাতে তুলে দেব।

এমন সময় সেখানে এসে হাজির হয় ফুলকির মা। আর আড়াল থেকে শুনে নেয় সমস্ত কথা। সত্যিটা জানা মাত্রই ফুলকির কাছে গিয়ে সমস্তটা বলে দেয় ফুলকির মা আর বলে এখান থেকে পালিয়ে যেতে। এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় ফুলকি, আর তাড়াহুড়ো করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পথ খোঁজে। অন্যদিকে দেখানো হয় রোহিত আসছে ফুলকিকে এই বিপদের থেকে উদ্ধার করতে। বর্তমানে টানটান উত্তেজনা দর্শকদের ড্রয়িং রুমে। রোহিত কি পারবে ফুলকিকে এই চরম বিপদের হাত থেকে উদ্ধার করতে?

Back to top button