মিঠাইয়ের সঙ্গে থাকা ছোট্ট মেয়েটা কে! তবে কি নতুন পরিবার পেয়েছে মিঠাই? নতুন প্রোমো সামনে আসতেই ঘুম উড়েছে দর্শকদের

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। যেটি প্রায় দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। এখন এই ধারাবাহিকের চরিত্রগুলিকে সকলেই নিজের ঘরের মানুষ ভেবে নিয়েছে। তবে যে যাই বলুক এই ধারাবাহিকের জনপ্রিয়তার একটি মুখ্য কারণ হলো ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষার অসাধারণ অভিনয়। তবে তাকে দর্শক মিঠাই চরিত্রেই দেখতে ভালোবাসে তা এই কয়েক মাসে বেশ ভালোই বুঝে গেছে ধারাবাহিক নির্মাতারা।

তাই জন্যই তো আরো একবার মিঠাইকেই ধারাবাহিকে ফিরিয়ে আনতে হচ্ছে ভক্তদের আবেদনে। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন কিছু মাস আগে ধারাবাহিকে নেওয়া হয়েছে বেশ কয়েক বছরের লিপ। আর সেই লিপ নেওয়ার আগে দেখা গেছে আদিত্য আগারওয়ালের চক্রান্তে মারা গেছে মিঠাই। কিন্তু লিপের পরে মিঠাইয়ের মতোই দেখতে একটি চরিত্র এসেছে যার নাম মিঠি। প্রথমে সকলে মিঠিকেই মিঠাই ভাবলেও পরে সকলে বুঝতে পেরেছে দুজনে একেবারে আলাদা মানুষ।

আর তারপর থেকেই মিঠাইকে ফিরিয়ে আনার আবেদন ধারাবাহিক নির্মাতাদের কাছে আরও বেশি করে জোরালো হচ্ছিল। দর্শকরা কোনভাবেই মিঠিকে দেখতে পারছিল না উচ্ছে বাবুর সঙ্গে। তারা মিঠাইকেই পর্দায় আবার একবার দেখতে চায়। এবার সেই আশা পূরণ করে নির্মাতারা মিঠাইকে ফিরিয়ে আনলো। প্রসঙ্গত গতকাল জি বাংলার সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজ এবং চ্যানেলে ‘মিঠাই’য়ের একটি প্রোমো সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ আহত অবস্থায় গাড়ি চালিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে। এবং তারপরে গাড়ি থেকে বেরিয়ে মাটিতে বসে পড়েছে। তখনই একটি বাচ্চা মেয়ে তার কাছে আসে এবং তাকে এক ঘটি জল দেয়। তারপরে সিদ্ধার্থ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় মিষ্টি। এরপর দেখা যায় এক মহিলা লন্ঠন হাতে অন্ধকারের মধ্যে থেকে এগিয়ে আসছে ওই বাচ্চা মেয়েটাকে খুঁজতে খুঁজতে। তারপর যখন ঐ মহিলার মুখের মধ্যে আলোটা পড়ে তখন দেখা যায় এটা সকলের চেনা মিঠাই।

তবে এর পরেই প্রোমোটি শেষ হয়ে গেছে। আদৌ কি সিদ্ধার্থ এবং মিঠাইয়ের আরো একবার দেখা হলো কিনা! অথবা এই মিষ্টি কে? এর কোন উত্তরই এখনো পরিস্কার হয়নি। তবে দর্শকদের মধ্যে থেকে এবার অনেক রকমের বক্তব্য সামনে আসছে। একদিকে তো তারা মিঠাই ফিরে আসা নিয়ে আনন্দে লাফাচ্ছে । আবার অন্যদিকে কেউ বলছেন,’ মিঠি মিঠাই নয় সেটা এবার প্রমাণিত হবে’। আবার কেউ বলছেন,’ মিঠি হয়তো মিঠাইয়ের জমজ বোন। এই তথ্যটা এবার সামনে আসবে’। তবে এখন কী রহস্য ফাঁস হবে তা মিঠাইয়ের আসন্ন পর্ব দেখেই বোঝা যাবে।

