বাবার পরিচয় জেনেও কোনো আবদার না করে মায়ের অবস্থা বোঝার চেষ্টা করছে রূপা, আজকের পর্বে ম্যামের কাছে রূপার অনুরোধ শুনে মুগ্ধ দর্শক

এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে আবারো চ্যানেল টপার হয়েছে এই ধারাবাহিক। বর্তমানে এই মেগার মূল গল্প আবর্তিত হচ্ছে নায়ক নায়িকার মধ্যেকার ভুল বোঝাবুঝি এবং তাদের দুই মেয়ের সোনা রুপার জীবনকে কেন্দ্র করে।

ধারাবাহিকের এদিনের পর্ব দেখে রূপার প্রতি দর্শকদের ভালবাসা আরো অনেক গুন বেড়ে যেতে বাধ্য। আজকালকার বাচ্চারা যেখানে একটি জিনিস পাওয়ার জন্য বায়না করে মা বাবাকে পাগল করে দেয়, সেখানে রুপা অতটুকু একটা মেয়ে হয়েও মায়ের কষ্টকে মন থেকে বোঝার চেষ্টা করো। এই পর্বে দেখানো হয় অনলাইন ক্লাসের জন্য ট্যাব বা স্মার্টফোন কেনার কথা বলে স্কুলের টিচার। কিন্তু রুপা জানে তার মায়ের এত টাকা নেই যে তাকে এত দামি গ্যাজেট কিনে দেবে।

তাই রুপা তার স্কুলের দিদিমণিকে এই বিষয়টা নিয়ে মাকে জানাতে বারণ করে। কারণ মা যদি জানতে পারে কিনে তো দিতে পারবে না, আর চেয়ে অনেক বেশি কষ্ট পাবে। রুপার এমন চিন্তা ভাবনা, এত উদার মানসিকতা সত্যিই দর্শকদের জন্য শিক্ষনীয় বিষয়। ধারাবাহিকে কেবলমাত্র যে কূটকচালি, অন্যের ক্ষতি করা এইসব দেখা যায় এমনটা কিন্তু নয়। অনুরাগের ছোঁয়া প্রমাণ করছে ধারাবাহিকও মানুষকে অনেক ভালো শিক্ষা দিতে পারে।

রুপা বাড়ি এসে দীপাকে কিছু বলতে পারেনা। উপরন্ত খরচা বাঁচানোর জন্য সে তার মাকে বলে রুপা আর ওই স্কুলে পড়বে না। দীপা কিছুই বুঝতে পারে না। তারপর না খেয়েই ঘুমিয়ে পড়ে রুপা। অন্যদিকে রুপার দিদিমণিকে বলা কথাগুলো শুনে নেয় সোনা। সে তার বাবাকে এসে সবটা বলে। সূর্য তখন ঠিক করে রুপাকে একটা ট্যাব দেবে।

সে কথা অনুযায়ী দীপার বাড়ি পৌঁছে যায় সূর্য আর সোনা। রুপা সবটা বুঝতে পেরেও ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে। সে তখনও জানতো না সূর্য তার জন্য ট্যাব এনেছে। অনেক রাত হয়ে যাওয়ার দরুন দীপা সোনাকে সেখানেই কোলে বসিয়ে খাইয়ে দেয়। তারা চলে যাওয়ার পরে হঠাৎই উঠে পড়ে রুপা আর বাবার দেওয়া গিফট টা খুলে দেখতে থাকে। হঠাৎ ট্যাব কেন দিল ডাক্তার বাবু এটা দেখে অবাক হয়ে যায় দীপা। তবে যাই হয়ে যাক না কেন এতটুকুনি একটা মেয়ে রুপা এমনভাবে চিন্তা-ভাবনা করতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। যে বয়সটা বায়না করার সেই বয়সেই রুপা বোঝে তার মা তাকে কি দিতে পারবে, আর কি দিতে পারবে না। আর না দিতে পারলে কতটা কষ্ট পাবে। রুপার বুদ্ধি, মন মানসিকতা সবটাই অতুলনীয়।

Back to top button