একটা স্লট হাতাতে দুটি স্লট হারাতে বসেছে জি বাংলা! একসময়ের বেঙ্গল টপার আজ স্লটহারা, কার গাফিলতি চ্যানেল নাকি নিম্নমানের গল্প?

টিআরপি তালিকা প্রকাশ পেলেই মানুষের ঝাঁপিয়ে পড়েন নিজের পছন্দের ধারাবাহিককে সবার উপরে দেখবে বলে। কিন্তু সেখানে যদি দর্শকরা তাদের আশানুরূপ ফল না পান তাহলে অনেকটাই হতাশ হয়ে পড়েন। আর এইবার হতাশ হওয়ার পালা জি বাংলার এক সময়ের তাবড় তাবড় সব ধারাবাহিকের দর্শকদের।
স্টার জলসা তুলনায় জি বাংলায় বেশ ভালো ভালো ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছিল বলে শোনা যাচ্ছিল টেলিপাড়ায়। কিন্তু এ কি! হঠাৎ করেই কেমন যেন মুখ থুবড়ে পরল চ্যানেলের এক সময়কার চ্যানেল টপার তথা বেঙ্গল টপাররা। একটা ফ্ল্যাট রিকভার করতে গিয়ে এবার দুখানা স্লট হারাতে চলেছে জি বাংলা।
কিছু সপ্তাহ আগেও নিয়মিত স্লট লিড করত জগদ্ধাত্রী। বেঙ্গল টপারও হয়েছে এই ধারাবাহিক। এই মেগার টিআরপি স্কোর ৭-৮ এর নিচে নামত না। আর বিগত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকের টিআরপি নেমে চলে এসছে ৬ এর ঘরে। একসময় ধারাবাহিকটি ছেয়ে গিয়েছিল দর্শকদের মাঝে। তখন সবাই জগদ্ধাত্রী বলতেই অজ্ঞান ছিল। কিন্তু বর্তমানে প্রতিপত্তি কমেছে অনেকটাই। স্টার জলসার নবাগত ধারাবাহিক তুঁতে যে হারে একটু একটু করে টিআরপিতে এগিয়ে যাচ্ছে, তাতে করে তাড়াতাড়ি জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে দিতে পারে তুঁতে এমনটাই ধারণা দর্শকদের।

অন্যদিকে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গৌরী এলো। গৌরীর মেয়ে তারা জন্ম নেওয়ার পর থেকেই টিআরপিতে বেশ ভালো ফলাফল করতে শুরু করেছিল এই ধারাবাহিক। কিছু সপ্তাহ আগেই টিআরপি টপার হয়েছে এই মেগা। একসময় বেঙ্গল টপার হতে দেখা গিয়েছে গৌরী এলোকে। কিন্তু বর্তমানে স্টার জলসার রামপ্রসাদ জোরদার টক্কর দিয়েছে এই ধারাবাহিকটিকে। বর্তমান সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি স্কোর মাত্র ২.৮। ভয়ংকর ভাবে পিছিয়ে পড়েছে গৌরী এলো।

কিন্তু হঠাৎই কেন এইভাবে ধারাবাহিকগুলি টিআরপিতে পিছিয়ে পড়ছে? যে মেগা গুলি একসময় দর্শকদের নয়নের মনি ছিল, প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভির পর্দায় প্রায় প্রতিটি ঘরেই যে ধারাবাহিকগুলি নিয়ম করে দেখতেন দর্শকরা সেগুলি আজ এমন পতনের মুখে! কারণটা কি? আপনাদের কি মতামত, গল্পের নিম্নমানের জন্য, নাকি স্লট চয়নের ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য একের পর এক স্থান হারিয়ে ফেলছে জি বাংলা?

