ইউটিউব ছাড়ছেন দেবচন্দ্রিমা! রেজওয়ানের সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী, তার কথায় মন খারাপ ভক্তদের

টেলিপাড়ায় প্রেম এবং বিচ্ছেদের গুঞ্জন হামেসাই শোনা যায়। পর্দায় ভালো কেমিস্ট্রি থাকলে তারকারা প্রেম করছেন বলেও ধরে নেওয়া হয়। সাঁঝের বাতি ধারাবাহিকে চারু এবং আর্য হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং রেজওয়ান রব্বানি শেখ।
তারপর তাঁদের প্রেমের গুঞ্জন রটে যায় টেলিপাড়ায়। যদিও বরাবরই নিজেদের বন্ধু বলে দাবি করেছেন দুই তারকা। এবার শোনা যাচ্ছে, দেবচন্দ্রিমা এবং রিজওয়ান ব্রেক আপের সিদ্ধান্ত নিয়েছেন। তারা নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমস্ত কাপল ছবি ডিলিট করে দিয়েছেন। এমনকি বহু পুরনো ছবিও রাখেননি তারা। শুধু তাই নয় একে অপরকে আনফলো করে দিয়েছেন।
নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে একটু একটু করে জনপ্রিয়তা অর্জন করতে হয় তারকাদের। সবার সেরা হয়ে ওঠার লড়াইয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাদের। তারা যেমন সবার মাঝে রাজ করেন ঠিক তেমনি একটু কিছু হলেই তাদেরকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। আর এই সমালোচনা বাড়তে বাড়তে একসময় দক্ষতা দিয়ে তাদের অর্জন করা সমস্ত নাম, মান সবই ধুলিস্যাৎ হয়ে যায়।
রেজওয়ান রাব্বানী শেখের সঙ্গে প্রেম করা নিয়ে অনেক কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছে দেবচন্দ্রিমাকে। কেউ বলেছেন রেজওয়ান এর জন্য ধর্ম পরিবর্তন করতে চলেছে দেবচন্দ্রিমা। এইভাবে নিজেরে ধর্মকে নাকি অপমান করছেন তিনি। আবার কেউ বলেছে ঘুরতে গিয়ে ছোট ছোট পোশাক পড়ে অশ্লীলতা ছড়াচ্ছেন তিনি। এইসব কিছু আর মুখ বুজে সহ্য করতে পারছেন না অভিনেত্রী।
View this post on Instagram
তাই দেবচন্দ্রিমা ঠিক করেছেন ব্লগ ভিডিও দেবেন না। আর দিলেও দীর্ঘ কয়েক মাস পরে তিনি এই নিয়ে ভেবে দেখতে পারেন। তার প্রোফাইলে গিয়ে তার পরিবার সম্পর্কে নোংরা মন্তব্য করেছেন অনেকেই। তার ফল স্বরূপ তিনি ঠিক করেছেন তার ইউটিউব চ্যানেল টা কেও আর রাখবেন না। এমনকি তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সমস্ত কিছু মুছে দিয়েছেন। রেজওয়ান রাব্বানী শেখের সঙ্গে তার আদৌ কোন সম্পর্ক তৈরি হয়েছিল কিনা সেই নিয়ে কোন সত্য তাই জানা যায়নি দেবচন্দ্রিমার কাছ থেকে।

