দেবের পর এবার রাজ চক্রবর্তীর সাথে কাজ মিঠাইরানীর! প্রধানের পরেই কি রয়েছে নতুন ছবির প্রস্তাব? রাজের সাথে ছবি দেখেই খুশি ভক্তরা

ছোট পরদা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন মিঠাই নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। একগুচ্ছ সিরিয়ালের ভিড়ে গত আড়াই বছর ধরে আলাদা করে জি বাংলার এই সিরিয়ালের ক্রেজ ছিল দেখার মতো। আর সৌমিতৃষার ফ্যান ফলোইং-ও ইর্ষণীয়। বড় পর্দার বাঘা বাঘা নায়িকাদেরও টেক্কা দিয়ে যেতে পারেন সৌমি। জুনেই শেষ হয়েছে মিঠাই।

ধারাবাহিক শেষ হওয়ার আগেই নিজের অনুরাগীদের সুখবর দিয়েছিলেন সৌমিতৃষা। জানা গিয়েছিল ছোট পরদার এই নায়িকা বাংলার অন্যতম বড় স্টার দেবের নায়িকা হতে চলেছেন। ছবির নাম প্রধান। কিন্তু প্রধানের পর এবার নাকি মিঠাই কাজ করবেন রাজ চক্রবর্তী সিনেমায়! সত্যি কি তাই? জেনে নেওয়া যাক।

সোমবার নতুন করে চমক দিলেন সৌমিতৃষা তাঁর অনুরাগীদের। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শেয়ার করে নিলেন দুটি ছবি। মিঠাইরানি ক্যাপশনে লিখলেন, ‘এমন মানুষদের চারপাশে থাকো যারা তোমাকে নতুন কিছু শেখায়। নিজের সেরাটা দিতে অনুপ্রেরণা দেয়।’ নিজের পোস্টে রাজ চক্রবর্তীকে ট্যাগও করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আর পরিচালক-প্রযোজক রাজের সঙ্গে মিঠাইকে দেখে নতুন করে খুশির ছোঁয়া তাঁর ভক্তদের মনে। একজন কমেন্টে লিখলেন, ‘পিঠে, পুলি, পাটিসাপটা, আজ সব কিছু খাব।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমাদের ভবিষ্যতবাণী একটার পর একটা সত্যি হচ্ছে। যাও মেয়ে। নিজের সেরাটা দাও। গোটা দুনিয়াকে দেখিয়ে দাও।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আমাদের মিঠাইরানি সাদা পরেছে। তোমাকে রাজস্যারের সঙ্গে দেখে খুব ভালো লাগছে।’

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যম এর তরফ থেকে মিঠাইকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতে সিনেমা না সিরিয়ালে কাজ করতে চান তিনি? সে প্রশ্নের উত্তরে সৌমিতৃষা জানিয়েছিলেন, ‘ভালোলাগার জায়গা দুটোই। সিরিয়াল আমায় পরিচিতি দিয়েছে, আর সিনেমায় আমি নিজেকে আরও প্রমাণ করতে পারব। ভবিষ্যতে যেমন সুযোগ আসবে সেভাবে কাজ করব। একটা কথা বলি আমি কিন্তু শ্রীদেবীর বড় ভক্ত’।

Back to top button