শাড়ি ব্লাউজ নয়, একেবারে মডার্ন হয়ে গেল আপনাদের আদরের মিঠাই রানী! একের পর এক নজরকড়া পোশাকে ধরা দিচ্ছে সুন্দরী! লোকে বলছে “ঠিক যেন বার্বি পুতুল”

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক এখন ‘মিঠাই’। শুধু এই ধারাবাহিক জনপ্রিয় তা নয় ধারাবাহিকের প্রতিটি চরিত্র বিশেষ করে মুখ্য চরিত্রগুলি দর্শকদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলেছে। মিঠাই রানীর ভক্তদের সংখ্যা মনে হয় এই মুহূর্তে গুনে গুনে শেষ করা যাবে না।
দর্শকদের বিচারে বেঙ্গল টপার তকমা পেয়েছে ধারাবাহিক ‘মিঠাই’। একটা দীর্ঘ সময় ধরে টিআরপিতে সবথেকে সেরা হয়ে থেকেছে মিঠাই। ধারাবাহিকের প্রথম থেকেই মিঠাই ও উচ্ছেবাবুর দুষ্টু-মিষ্টি সম্পর্ক মন কেড়েছিল সকল দর্শকদের। পাশাপাশি মিঠাই-এর মিষ্টি মিষ্টি চঞ্চল কথার প্রেমে পড়েছে অনেক অনুরাগীই।
উল্লেখ্য, এই মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই এর মৃত্যুর পর প্লট ঘুরতেই দর্শকদের মন ভেঙে যায়। আর তারপরই ধারাবাহিকে আসে মিঠি। মিঠাইয়ের মতো হবহু দেখতে হলেও চালচলন সবকিছুই তার আলাদা। অনেক অনুরাগীরা এই মিঠিকে পছন্দ করেন আবার অনেকেই পুরোনো সেই সাজে মিঠাইকেই ফিরে পেতে চাইছেন আর বারবার সেই দাবি জানাচ্ছেন।
পরিবারের সঙ্গে বারাসাতে থাকতেন সৌমিতৃষা। সেখানেই বারাসাত গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অভিনেত্রী কলা বিভাগে পড়েছেন। এরপর ইংরেজিতে স্নাতক করতে কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হলেও কাজের চাপে কলেজ ছেড়ে দিলেন।
এই মিঠাই সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের নিত্যদিনের নানা খুঁটিনাটি মাঝে মাঝেই শেয়ার করেন নায়িকা। সাথে রিলিস বানাতেও বেশ পারদর্শী তিনি।
এবার ইনস্ট্রাগ্রামে এল তাঁর এক নিউ লুক। তবে এটা কোনও ব্র্যান্ডের শ্যুট কিনা তা যদিও জানা যায়নি। একটি সাদা রঙের গাউনের একেবারে বার্বি ডল-এর মতো লুকে হাজির অভিনেত্রী। যেন কোনও পরী এসে উপস্থিত হয়েছে। তাঁর এই মিষ্টি লুক অনুরাগীদের যে কতটা মন জয় করবে, তা না বললেও স্পষ্ট।
View this post on Instagram

