ভালো নেই তোর্সা, ‘বড় জা’য়ের পাশে এসে দাড়ালো মিঠাইরানী ও নিপা! খারাপ সময়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী তন্নি

বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মিঠাই’। বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের ভালবাসায় বিগত আড়াই বছরের বেশি সময় ধরে বাংলার অন্যতম সেরা সিরিয়াল হিসেবে রাজ করেছে ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই এই সিরিয়াল ঘিরে দর্শকদের পাগলামির অন্ত নেই। সোশ্যাল মিডিয়া সিরিয়ালের বিভিন্ন ফ্যান পেজ গুলোর দিকে নজর দিলে তার প্রমাণ মিলবে হামেশাই।
প্রসঙ্গত মিঠাই এমন একটা সিরিয়াল যার নায়ক নায়িকা মিঠাই সিদ্ধার্থ শুধু নয় দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র। তাদের মধ্যেই অন্যতম হল মিঠাইরানির বড়জা অর্থাৎ তোর্সা। এই তোর্সা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তন্নি লাহা রায়।
ইতিপূর্বে তাকে দেখা গিয়েছে ‘বেনে বউ’, ‘টেক্কা রাজা বাদশা’,‘তুমি রবে নীরবে’- র মতো একাধিক ধারাবাহিকে। মিঠাই সিরিয়ালে প্রথম দিকে খলনায়িকা তোর্সা চরিত্রে অভিনয় করেই তন্নী পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। পরবর্তিতে যদিও পজিটিভ চরিত্রে ফিরেছিলেন হল্লা পার্টির টেস বরি।
সম্প্রতি শেষ হয়েছে মিঠাই। ধারাবাহিকের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের ইতিমধ্যেই নতুন ধারাবাহিকে দেখা মিলেছে। কিন্তু পাত্তা নেই তন্নীর। বর্তমানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তার মা গুরুতর অসুস্থ। তার মায়ের ঠিক কি হয়েছে সেই সম্পর্কে এখনো একটি কিছু জানা যায়নি। একটি ভিডিওতে তন্নী ডক্টর এবং নার্সদের ধন্যবাদ জানান, আর বলেন ‘আমার মা যেনো হেঁটে বাড়ি ফিরতে পারে এটুকু দেখবেন।’
তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। এমন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন মিঠাই এর গোটা টিম। সৌমিতৃষা তাকে ভরসা দিয়ে বলেছেন খুব তাড়াতড়িই বাড়ি ফিরবেন আন্টি, ঐন্দ্রিলা অর্থাৎ পর্দার নিপাও পাশে এসে দাঁড়িয়েছে তন্নীর। ভক্তরাও চান খুব তাড়াতাড়ি যেনো বাড়ি ফেরেন অভিনেত্রীর মা।
View this post on Instagram

