শুটিং ফ্লোরে চুরি করতে গিয়ে ধরা পড়লেন গীতশ্রী, সর্বসমক্ষে ভিডিও আসতেই ভাইরাল নেট দুনিয়ায়, কি প্রতিক্রিয়া অভিনেত্রীর?

সকাল হতেই শুটিং ফ্লোরে দৌড়ান তারকারা। নিজেদের শিডিউল অনুযায়ী হাজিরা দেন শুটিংয়ের ফ্লোরে। কত কিছুই না ঘটে চলে সেখানে। তৈরি হয় বন্ধুত্ব, বিতর্ক থেকে অনবদ্য কিছু স্মৃতি। তবে, সেখান থেকে নাকি চুরি করছেন এক তারকাই। হাতে নাতে ধরা পড়লেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী।

বর্তমানে সুহাসিনীর চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে ছোট মা হিসেবে অভিনয় করছেন গীতশ্রী রায়। সেই সেটেই এক ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছেন। সঙ্গ দিয়েছেন প্রধান নায়িকা অনন্যা। শেষে শুটিং ফ্লোর থেকে চুরি করলেন? কী এমন চুরি করেছেন দুজনে যার জন্য এত হৈ চৈ?

একদিকে সিন চলছিল। তারই মাঝে দুজনে মিলে নিজেদের কাজ সারলেন। সবাই যখন ব্যস্ত শট দিতে ঠিক সেই সময় এমন এক কান্ড ঘটালেন তিনি। খাবার চুরি করতে গিয়েই হাতে নাতে ধরা পড়লেন অভিনেত্রী। চারিদিকে লুচি আলুর দম কত খাবার। না খেয়ে থাকা সম্ভব? এদিকে কেউ জেছে জিজ্ঞেসও করছে না। তাই এই কাণ্ড।

ভিডিও শেয়ার করেই তিনি বললেন- “শুটিং চলছে। খাবারের সিন ছিল। ছেলেরা খেয়েছে। আমরা খাই নি। সেইজন্যই আমি আর আমার ছেলের বউ একসঙ্গে চুরি করে এটা খাচ্ছি। শট চলাকালীন খাবার চুরি করার মজাই আলাদা।” এই বলেই, লুচি এবং আলুর দম নিজেও খেলেন। সঙ্গে অনন্যাকে খাইয়েও দিলেন। দুজনে বেশ মজাই পেয়েছেন এই কাজ করে।

ভিডিওতে ক্যাপশন দিয়েছেন তিনি, যখন কমলা এবং সুহাসিনী হেঁসেল থেকে খাবার চুরি করে খায়। তাদের খুনসুটি দেখে মজা নিয়েছেন ভক্তরাও। কেউ কেউ বললেন, এই শাশুড়ি বৌমা জুটি একদম সেরা। আবার কেউ বললেন, মানিক আর বড়মা আবার এদিকে ছোট শাশুড়ি আর কমলা, ভালই চলছে। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশপাশি তাদের পারিপার্শ্বিক চরিত্রগুলিও ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়েছে দর্শক মহলে।

Back to top button