দীপাই সোনার আসল মা জেনে গেল সূর্য! নিজের মূর্খামির জন্য নিজেকে শেষ করতে চেষ্টা করছে সে, দীপা কি পারবে সত্যিটা সূর্যর সামনে আনতে?

বিগত দুই বছর ধরে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। এর মাঝে বহু ধারাবাহিক এসেছে, কিন্তু কোনটাই অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতে পারেনি। এই ধারাবাহিকের গল্প থেকে শুরু করে নায়ক নায়িকা এবং পার্শ্ব চরিত্র। প্রত্যেকেই অনবদ্য ভূমিকা পালন করেছে।

বর্তমানে এই ধারাবাহিকের প্লট অনুযায়ী ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে নায়ক নায়িকার মধ্যে। তাদের মধ্যে ঘটে চলা পারস্পরিক দ্বন্দ্ব কষ্ট দিচ্ছে তাদের দুই সন্তান সোনা এবং রুপাকে। সোনা তার মাকে পাচ্ছে না আরে রুপা তার বাবার আসল পরিচয় জানার পরেও বাবা বলে ডাকার অধিকার পাচ্ছে না।

দীর্ঘ দিন ধরে চলে আসছে এই একই প্লট। তবে এই দিনের পর্বে এক লাফে গল্প এগিয়ে গেল অনেকখানি। এই পর্বে দেখানো হলো হয়তো প্রথমবারের জন্য দীপার সঙ্গে সোনার এত কিসের টান সেই নিয়ে বেশ গভীর চিন্তাভাবনা করছে সূর্য। সেখান থেকেই দীপার সাথে সোনার চেহারা থেকে শুরু করে প্রতিটি জিনিসেই মিল খুঁজে পায় সে।

সঙ্গে সঙ্গে দীপার বাড়িতে চলে যায় সূর্য। সেখানে গিয়ে দীপার কাছ থেকে সে জানতে পারে সোনা, তার আর সূর্যের সন্তান। কিন্তু শুরু থেকেই সূর্য প্রতিজ্ঞা করেছে সে কোন সত্যি কথা বুঝবে না মানবে না বিশ্বাস করবে না। তাই সে আবারো দিপাকেই দোষারোপ করে বলে তার মানে সোনা তার আর কবিরের সন্তান। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না সোনা রুপা দুজনেই তার সন্তান।

এসবের মাঝে উর্মি আর পালক সূর্য আর দীপার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার জন্য একটি নতুন পরিকল্পনা করতে থাকে। আর সেই পরিকল্পনা অনুযায়ী তারা দুজন সত্যিটা প্রমাণ করতে কবিরের কাছে যায়। এতদিন ধরে একই জায়গায় ঘোরাফেরা করছিল ধারাবাহিকের গল্প। কিন্তু এদিনের পর্বে সত্যি অনেকখানি এগিয়ে গেল অনুরাগের ছোঁয়া। আশা করা যাচ্ছে দর্শকদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে।

Back to top button