লাল জামায় লাল পরি হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সকলের প্রিয় মিঠাইরানী! অভিনেত্রী নতুন সাজ দেখে মুগ্ধ দর্শক

বাংলা টেলিভিশনে গত তিনবছর ধরে ঝড় তুলেছিল ‘মিঠাই’ সিরিয়াল। এই সিরিয়ালের নাম ভূমিকায় থাকা সৌমিতৃষা কুণ্ডু রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। একেবারে ঘরের মেয়ে উঠেছিলেন মিঠাই তথা সৌমিতৃষা। মিঠাই শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। মিঠাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌমিতৃষা দেবের নায়িকা হওয়ার সুযোগও পেয়ে গিয়েছেন। এত অল্প বয়সে সৌমিতৃষার সাফল্য সত্যি ঈর্ষা করার মতো।

মিঠাই সিরিয়াল শুরু হওয়ার প্রথম থেকেই তা টিআরপিতে শীর্ষস্থান অধিকার করেছিল। পরপর বেঙ্গল টপারের খেতাবও জুটেছিল মিঠাই-এর। কিন্তু এরপর ধীরে ধীরে টিআরপিতে সেভাবে নিজের স্থান ধরে রাখতে না পারলেও সিরিয়ালের জনপ্রিয়তা কোনও অংশে কম হয়নি। মিঠাই সিরিয়ালের শেষ শ্যুটিংয়ের দিন তাই সৌমিতৃষা সহ অন্যান্য অভিনেতারা আবেগপ্রবণ হয়ে পড়েন। সৌমিতৃষার কাছে আজও মিঠাই চরিত্রটি খুব প্রিয়।

সৌমিতৃষাকে সকলে চিনেছেন ‘মিঠাই’ নামেই। এই চরিত্রের জেরেই আকাশ ছুঁয়েছে তাঁর জনপ্রিয়তা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। বড় পর্দায় অভিনয় করবেন তিনি। অভিজি‍ৎ সেন পরিচালিত ‘প্রধান’-এ দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর এখন কিছুদিনের বিরতিতে রয়েছেন অভিনেত্রী। এরপর জোর কদমে সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা ভীষণ সক্রিয়। ছোট থেকে ছোট জিনিস সেটা পুজো দেওয়াই হোক বা শুটিংয়ের কোন বিহাইনড দা সিন, দর্শকদের সঙ্গে সবই ভাগ করে নিয়েছেন মিঠাই। তার অভিনয় যেমন নজর কারা তেমনি তাকে দেখতেও ভীষণ সুন্দর। তাই যতবার দর্শকরা তাকে দেখেন ততবারই মুগ্ধ হন।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

মাঝেমধ্যেই কাজের ফাঁকে অনেক রীল ভিডিও শেয়ার করতে দেখা যেত তাকে। আবারো একটি রিল ভিডিওএ তাক লাগালেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে একটি অসাধারণ লাল জামায় দেখা মেলে তার। তার এই অসাধারণ লুক ভক্তদের মাঝে ভীষণ প্রশংসিত হয়।

Back to top button