শেষ হচ্ছে মেয়েবেলা, ২৭ বছরের লিপের পর ডোডো মৌয়ের ছেলে হবে এক জনপ্রিয় অভিনেতা, নাম জানলে আপনিও চমকে যাবেন

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মেয়েবেলা। ধীরে ধীরে দর্শকদের মন জিতে নিয়েছিল এই ধারাবাহিক। তবে, বেশিদিন স্থায়ী হল না সেই যাত্রা। জানা যাচ্ছে কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে ‘মেয়েবেলা’। ডোডো-মৌয়ের যুগলবন্দী অবশ্যই মিস করবেন দর্শকরা। এই ধারাবাহিক নিয়ে ছিল চরম বিতর্ক। সিরিয়াল থেকে ইতি টেনেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।
বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই এই ধারাবাহিককে বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ! নাকি রয়েছে অন্য কারণ? আর পাঁচটা বাঙালি পরিবার এবং মৌয়ের লড়াই নিয়ে জমে উঠেছিল এই সিরিয়াল। তবে, পরিচালকের সমাজমাধ্যমের পোস্ট দেখার পর থেকে আর মন ভাল নেই দর্শকদের। দীর্ঘদিন পর, বেশ অন্যধরনের একটি সিরিয়াল টেলিকাস্ট হচ্ছিল। এবং মন দিয়ে কাজ করছিলেন কলাকুশলীরা। পরিচালক সাহেবই খবরে সিলমোহর দেন যে শেষ হতে চলেছে এই ধারাবাহিক।
তবে শেষ হওয়ার আগে ধারাবাহিকে হতে চলেছে একটি বড় টুইস্ট। দীর্ঘ ২৭ বছরের টাইম লিপ নিতে চলেছে মেয়েবেলা। দেখা যাবে এই সাতাশ বছরের মৃত্যু হয়েছে বাড়ির সব থেকে সিনিয়র সদস্য পূর্ণিমা মিত্রর। বিথীকা মিত্র এবং সুরজিৎ মিত্র তখনও বেঁচে থাকবে। আর পিউ এই ২৭ বছরে ৩ বার বিয়ে করেছে। আর নতুন সদস্য হিসেবে দেখা মিলবে মৌ আর ডোডোর ছেলেকে। ধারাবাহিকে দেখা যাবে শুধুমাত্র মৌ ডোডো তাদের ছেলে আর ছেলের বউকে।
এই নতুন লুক দেওয়ার জন্য মৌকে পড়ানো হয়েছে একটি মোটা কালো ফ্রেমের চশমা আর চুলটা সামান্য পাকানো হয়েছে। আর ডোডোকে দেওয়া হয়েছে একটি মোটা গোঁফ। ডোডোকেও গোঁফ নিয়ে বেশ ভালো মানিয়েছে। ডোডো আর মৌ এর ছেলের ডাক নাম দেওয়া হয়েছে ডিডো। কিন্তু এই ডিডো চরিত্রে দেখা যাবে কাকে? সেই নিয়েই জানতে চলেছি এই প্রতিবেদনে।
ডিডো চরিত্রে যে অভিনয় করবে তার বিষয় জানলে চমকে যাবেন দর্শকরা।ধারাবাহিকে ডোডো মৌ এর ছেলের চরিত্রে দেখা যাবে নিরঝরকেই। অর্থাৎ গুড্ডি ধারাবাহিকের মতনই সেই চিরাচরিত নিয়ম মেয়ে বাবার মতনই দেখে হবে ছেলেকে। ডোডো মৌ এর নাম মিলিয়ে ছেলের নাম হবে নির্মহ। অর্থাৎ মেয়েবেলা ধারাবাহিকে দুটি ভিন্ন চরিত্রে দেখা মিলতে চলেছে নির্ঝরের।

