আবার খেল দেখালো মিঠাই ম্যাজিক, “সিধাই” জুটিই সেরা! ফের সেরার শিরোপা মাথায় নিয়ে একে ওপরের সাথে দাঁড়িয়ে আদৃত সৌমিতৃষা

যতই ওটিটির যুগ এখন চলুক না কেন, বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) কিন্তু আজও দর্শকদের একাংশের কাছে বিনোদনের এক অন্যতম বড় মাধ্যম। সিরিয়ালের নায়ক-নায়িকা থেকে শুরু করে অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা তাদের বড়ই প্রিয়। সোশ্যাল মিডিয়াতে বাংলা সিরিয়াল তারকাদের ফ্যানবেস দেখলেই তা বোঝা যায়। অভিনয় গুনে দর্শকদের থেকে অনেক ভালবাসা পাচ্ছেন তারা।

তবে শুধু ভালবাসা নয়, বাংলা সিরিয়ালের ক্ষেত্রে অবদানের কারণে মাঝেমধ্যেই তাদের হাতে ওঠে সেরা পুরস্কার। বাংলা সিরিয়াল তারকাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য মাঝেমধ্যে এমন কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনি টিভি9 এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা সেরা অ্যাওয়ার্ডগুলো পড়ল মিঠাইয়ের ঝুলিতে।

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা এখন হালফিলে সম্প্রচারিত অন্যান্য সিরিয়ালের তুলনায় অনেক বেশি। দিন প্রতিদিন মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এত বেড়েছে যে চ্যানেল এই সিরিয়ালটিকে বন্ধ করতে পারছে না। মিঠাইয়ের জনপ্রিয়তা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশেও ছড়িয়েছে।

সম্প্রতি টিভি নাইনের তরফ থেকে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা সেরা পুরস্কার গুলি জিতে নিল মিঠাই। কিছুদিন আগে টেলি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নায়ক হয়েছিলেন আদৃত রায়। এখানে বেস্ট একটার এর পুরস্কার জিতে নিলেন পর্দার সিদ্ধার্থ। তার এই সাফল্যে ভীষণ খুশি তার ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তবে কোন অংশেই পিছিয়ে নেই মিঠাই, আদৃত এর সাথে তাল মিলিয়ে সৌমিতৃষাও জিতে নিল বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে সেরা কাপল পুরস্কারটাও পেলেন আদৃত সৌমিতৃষার জুটি। স্বামী স্ত্রীর একটি সুন্দর সম্পর্ক উপস্থাপনে সিধাই জুটিকে হার মানায় এমন সাধ্য কার? আরো একবার দর্শক মহলে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম মিঠাই।

Back to top button