মার চোখের সামনেই ডিভোর্সি পুরুষের সঙ্গে প্রেম করতে মত্ত মিশকা, ‘তুমিই রামধনু’ প্রেমিকের সঙ্গে অহনার ছবি দেখে ঘুম উড়েছে নেট পাড়ায়

জুনের দ্বিতীয় সপ্তাহেও টিআরপি তালিকা অনুযায়ী বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। আর সেই ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বং বিউটি অহনা দত্ত। যদিও সে আজ সকলের কাছে মিশকা নামেই বেশি পরিচিত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা বললেই চোখের সামনে ভেসে ওঠে সেই খলনায়িকার মুখ খানা। সাবলীল অভিনয় দক্ষতায় ৮ থেকে ৮০- এর মন জয় করে নিয়েছেন বাস্তবের অহনা দত্ত।

কিন্তু, এই পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ মায়ের মনটাই যে ভেঙে দিয়েছেন! মিশকার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে সেই ইঙ্গিত। মায়ের আপত্তিকে গুরুত্ব না দিয়েই ভালোবাসার মানুষের জন্য পরিবার ছেড়ে আজ টলিগঞ্জে থাকেন মিশকা। জন্মদাত্রী মায়ের মন খারাপের মাঝেই প্রেমিকের সঙ্গে সোহাগ মিশকার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অহনা-দীপঙ্করের সেই লাভিডাভি ছবি।

মিশকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রেমিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রীর মা। তিনি লেখেন, ‘২০০৩- এ এই দিনটায় বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলব বেঁচে থাকার অধিকারটা যে কেড়ে নিল তাঁর ভালো হোক। হ্যাপি বার্থডে।’
সেই সব কিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করে মিশকা লিখেছেন, “Thank you for being my RAINBOW after every STORM” অর্থাৎ, প্রত্যেক ঝড়ের পর তুমিই আমার জীবনের সেই রামধনু। গোলাপি শাড়ি আর তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিতে গ্ল্যামারাস অহনার দিক থেকে চোখ সরছে না ভক্তদের। পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবের তাঁর কিউটনেসের তারিফ করেন অনুরাগীরা।
প্রসঙ্গত, দীপঙ্করের সঙ্গে অহনা যে ছবিটি পোস্ট করেছেন সেটি সম্ভবত সোনাঝুড়ি হাটে ঘুরতে যাওয়ার সময় তোলা। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে জন্মদিনে শান্তিনিকেতনে যে শাড়ি আর জুয়েলারিতে অহনা সকলের নজর কেড়েছেন সেই পোশাকেই বৃহস্পতিবার ফেসবুক পেজে আরও একটি নতুন ছবি শেয়ার করেছেন।

