সেরা পাঁচে এসেও রক্ষা নেই! শেষ হয়ে যাচ্ছে সব সময় স্লট লিড করা হরগৌরী পাইস হোটেল, কোন সিরিয়াল দখল করবে এই স্থান?

স্টুডিয়োপাড়ায় সকাল থেকে গুঞ্জন, এ বার নাকি বন্ধের পথে ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়াল। এই নতুন সিরিয়ালের মাধ্যমেই প্রযোজনায় ফিরেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’ এই নামেই ফের নতুন যাত্রা শুরু করেন অভিনেতা এবং তাঁর স্ত্রী। ফলে এই নতুন শো নিয়ে উত্তেজনাও কম ছিল না দর্শক মহলে। এক বছর পূর্ণ হওয়ার আগেই তবে কি শেষ হতে চলেছে এই সিরিয়াল? এর আগেই স্টুডিয়োপাড়ায় এমনটা ঘটেছে। মাত্র তিন মাসের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে সেই উদাহরণও রয়েছে।
এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় প্রযোজনায় ফিরেছেন যিশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করেছে এই মেগা। প্রথম থেকে স্লট লিডার। একাধিক প্রতিপক্ষকে তাড়ানোর ক্রেডিটও রয়েছে ঝুলিতে, তার পরেও হঠাৎ করে এ-দু’মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ হওয়ার গুঞ্জনে হয়রান সকলেই।
বুধবার অর্থাৎ আজ নতুন মাইলস্টোন ছুঁয়েছে স্টার জলসার এই মেগা সিরিয়াল। ২০০ এপিসোড পূর্ণ হল ‘হরগৌরী পাইস হোটেল’-এর। সব মিলিয়ে সেলিব্রেশনের মুডে গোটা টিম। রাহুল জানালেন, ‘আজ কেক কেটে আমরা সকলেই আনন্দে শামিল হয়েছি। আমাদের ইউনিটিটা এতটাই স্ট্রং যে যাদের আজ শ্যুটিং নেই সেই সমস্ত শিল্পীরাও সেটে হাজির হয়েছেন।’
এই সিরিয়াল কি তবে শেষ হয়ে যাচ্ছে? সিরিয়ালের নায়ক রাহুল মজুমদার জানিয়েছেন পুরো খবরটাই ভুল। রাহুল বলেন, “সকাল থেকে সবাই আমায় এই প্রশ্ন করছেন। অনেক সময় এটা ঘটে যে বাইরে থেকে আমরা জানতে পারি না, আদৌ সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে কি না? তবে আমি এ বার একদম ভিতর থেকে খোঁজ নিয়ে জেনেছি, পুরোটাই ভুল খবর। আমাদের সিরিয়াল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এগুলো সম্পূর্ণ ভুয়ো।”
এছাড়াও সংবাদমাধ্যমের তরফ থেকে হরগৌরী পাইস হোটেলের ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায় এখনো অব্দি চ্যানেলের তরফ থেকে প্রোডাকশন হাউজকে এরকম কোন কথা জানানো হয়নি। যতক্ষণ না পর্যন্ত চ্যানেল প্রোডাকশন কে জানাচ্ছে যে ধারাবাহিকটি শেষ করা হবে ততক্ষণ পর্যন্ত শেষ হবেই এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

